চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে দেশের প্রতিনিধি সাংবাদিক আল কাছির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in বিনোদন
A A

আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ৯৮তম আসর। এই আসরে বিশ্বের নামকরা চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও সিনেমা বোদ্ধাদের পাশাপাশি উপস্থিত থাকবেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরাও।

এবারের অস্কার আসরে বাংলাদেশ থেকে সে সুযোগ পাচ্ছেন সাংবাদিক আল কাছির। তিনি বর্তমানে বেসরকারি সংবাদমাধ্যম স্টার নিউজ–এ কর্মরত। অস্কার কর্তৃপক্ষের অ্যাক্রেডিটেশন বিভাগ ইতোমধ্যে তার উপস্থিতি নিশ্চিত করেছে।

অস্কার কর্তৃপক্ষ স্টার নিউজের অফিসিয়াল ইমেইলে পাঠানো এক বার্তায় জানিয়েছে, “অস্কার কর্তৃপক্ষ আপনার (সংবাদমাধ্যমের পক্ষ থেকে করা) আবেদন গ্রহণ করেছে এবং আপনাকে অস্কার ইন্টারভিউ রুমে প্রবেশ ও কাজ করার অনুমতি দিয়েছে।”

ইমেইলে আরও উল্লেখ করা হয়, এই ক্রেডেনশিয়ালের মাধ্যমে আল কাছির লস অ্যাঞ্জেলেসের লোয়েজ হলিউড হোটেল–এর প্রেস রুম লেভেলে প্রবেশাধিকার এবং ইন্টারভিউ রুমে বসে অস্কারজয়ীদের সঙ্গে প্রশ্নোত্তরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এই ক্রেডেনশিয়াল শুধুমাত্র সেই সাংবাদিকদের জন্য, যারা সরাসরি অস্কারজয়ী শিল্পীদের প্রশ্ন করার পরিকল্পনা করছেন।

আল কাছির বলেন, “সিনেমা বিষয়ক আন্তর্জাতিক বড় বড় সব চলচ্চিত্র উৎসবগুলোর কাভার করার অভিজ্ঞতা আমার রয়েছে। এবার অস্কারের মত বড় উৎসবের আমন্ত্রণপত্র পেয়ে দারুণ ভালোলাগা কাজ করছে। তারউপর যখন জেনেছি আমার আগে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক সরাসরি অস্কার কাভার করেনি তখন আসলে নিজেই আপ্লুত হয়ে গেছি।”

তিনি মনে করেন, বিষয়টা ইতিহাস গড়ার মত। বলেন, এটা গর্বের ব্যাপার। সেখানে হাজির হয়ে বিশ্ব সিনেমা নিয়ে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে।

২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কাভারের পর আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভার করেছেন আল কাছির। এরপর সাংহাই চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাভার করেছেন তিনি।

আল কাছির বর্তমানে স্টার নিউজে সিনিয়র করসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক।

Tags: অস্কার
Previous Post

শেরপুরে সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির

Next Post

নির্বাচনের প্রচারণায় রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

Next Post

নির্বাচনের প্রচারণায় রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

'জাহাজ বাড়ি’ মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT