চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
অস্কার ট্রফি হাতে একজনের হাত, পেছনে দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার বাংলাদেশ কমিটি ৯৫তম অস্কারে প্রতিযোগিতার জন্য দেশের সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে। মনোনয়নের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা জমা দিতে পারবেন আগ্রহী চলচ্চিত্র প্রযোজকরা।

মঙ্গলবার কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের আগ পর্যন্ত বাংলাভাষায় নির্মিত চলচ্চিত্র জমা দেওয়া যাবে এবার।

বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আশীর্বাদ চলচ্চিত্র’ (৭/৯ ইর্স্টান কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৮ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ ৯৫তম অস্কারের পুরস্কার বিতরণ হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।

২০০৩ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারে পাঠানো হয়েছিল। এরপর দুই বছর কোন বাংলাদেশি ছবি অস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেনি। ২০০৬ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র অস্কারের জন্য পাঠানো হচ্ছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত অস্কারে পাঠানো সিনেমা তিনটি হচ্ছে হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া, আবু সাইয়ীদের নিরন্তর এবং গোলাম রাব্বানী বিপ্লবের স্বপ্নডানায়।

২০২০ সালে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় ১১ নির্মাতার অমনিবাস ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটির ১১টি গল্প মূলত ঢাকা শহরে বাস করা এগারো ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করেছে। শহরের বুকে তাদের প্রত্যেকের জীবনযুদ্ধে টিকে থাকার যে যন্ত্রণা, তা দেখানো হয়েছে।

Tags: অস্কারচলচ্চিত্রতারেক মাসুদফিল্ম সোসাইটিবাংলাদেশমাটির ময়নালিড বিনোদনসিনেমা
Previous Post

টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি আফগান-প্রোটিয়াদের বিপক্ষে

Next Post

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন

Next Post
বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন

নির্বাচিত ব্যক্তি ও চলচ্চিত্রের পোস্টার সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামডেনের পর এবার ভ্যানকুভারে কামারের ‘অন্যদিন...’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT