চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটি বার্সা বা রিয়ালকে জেতানোর জন্য করা হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 12, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি ফুটবলার উল্লাসে ভরা, বার্সেলোনা জার্সিতে, খেলা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ওসাসুনা। রবার্ট লেভান্ডোভস্কির করা ম্যাচের প্রথম গোল নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। শেষে লামিন ইয়ামালের গোলের পর ২-০ ব্যবধানে হেরে ‘সুপার কাপ রিয়াল-বার্সার জন্য’ এমন বলছেন সার্জিও হেরেরা।

বেশকিছু সুযোগ হাতছাড়া করার পর ম্যাচে প্রথম গোলের দেখা পান লেভান্ডোভস্কি। পরে ইয়ামালের গোলে জয় নিশ্চিত হওয়ায় ফাইনালে বার্সার দেখা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে আসা রিয়াল মাদ্রিদের সাথে। তবে ওসাসুনা মনে করছে পোলিশ স্ট্রাইকারের করা গোলটি হোসে আর্নিয়াজকে ফাউলের মাধ্যমে করা হয়েছে। কিন্তু রেফারি ফাউল বা ভিএআরের কিছুই দেখেননি।

হেরেরা বলছেন, ‘এ প্রতিযোগিতাটি বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদকে জেতানোর জন্য করা হয়েছে। অবশ্য, তারা সবচেয়ে বেশি অর্থ জোগানো দুটি দল। যারা এর সাথে দ্বিমত পোষণ করবে তারা খেলা দেখে না।’

রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করে দলটির ডিফেন্ডার ডেভিড গার্সিয়া বলেছেন, ‘আপনারা সবাই দেখেছেন। কতগুলো ফাউল কীভাবে ডাকা হয়েছে, কতগুলো ফাউল বার্সেলোনার পক্ষে ডাকা হয়েছে। এটা স্পষ্ট ছিল। তিন মিনিট পর, একই ধরনের খেলায়, একই পক্ষে বাঁশি বাজানো হয়েছে। আপনি কী বলবেন? আমার কাছে স্পষ্ট, সবসময় একই দলকে সুবিধা দেয়া হয়।’

রোববার আল আওয়াল স্টেডিয়ামে ফাইনালে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শিরোপা ধরে রাখার জন্য উন্মুখ।

Tags: ইয়ামালওসাসুনাগার্সিয়াবার্সেলোনারিয়াললেভানডোভস্কিস্প্যানিশ সুপার কাপ
Previous Post

প্রবাসীদের সমস্যা সমাধানে সেল গঠন করা হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Next Post

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

Next Post
বিশাল জাহাজ চলাচল করছে সমুদ্রে, জলরঙের পানির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও একাকী গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে এক মাঝিকে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT