চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ‘মা’ সিনেমা প্রাধান্য পাবে না?: ক্ষুব্ধ নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 27, মে 2023
in বিনোদন
A A
নির্মাতা ও অভিনেত্রী ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মা’। পরীমনি অভিনীত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি মাত্র দুটি হল পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এই নির্মাতা।

মিরপুর স্টার সিনেপ্লেক্সে দৈনিক দুটি শো, এবং যমুনা ব্লকবাস্টারে তিনটি শো চলছে ‘মা’ ছবিটির। মুক্তির দিনেই গণমাধ্যমকে মাত্র দুটি হল পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি বলেন, “সিনেপ্লেক্সগুলোতে পৃথিবীর বড় বড় নির্মাতার বিখ্যাত সব ছবি চলছে, কিন্তু সেগুলোতে দর্শক নাই, কিন্তু মা সিনেমার দর্শক আছে। এখন এই ‘মা’কে যদি গলা টিপে হত্যা করতে মন চায়, হত্যা করে ফেলুক তারা। কিন্তু তারা কী পারবে মা’কে হত্যা করা বা একটা বাংলাদেশের কন্টেন্ট হত্যা করা তো সম্ভব না। মা’ ছবিটি কী কারণে হল পায় নাই? হোয়াই? কোনা কারণ নাই!”

‘মা’ হল না পাওয়ায় কাউকে দায়ী করতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে এসময় জনপ্রিয় এই নাট্য নির্মাতা বলেন,কাউকে দায়ী করছি না। কিন্তু এই জিনিসটা কেন হবে। কেন মা সিনেমা প্রাধান্য পাবে না?

প্রতিক্রিয়ায় এসময় অরণ্য আনোয়ার বলেন, “কান ফেস্টিভাল থেকে এতো সুন্দর একটা আয়োজন শেষ করে দেশে ফিরলাম, আমাকে তো সম্মান জানানোর কথা। কোথায় সম্মান? কোনো কিচ্ছু নাই। আমি দ্বারে দ্বারে ঘুরে ঘুরে এখানে (স্টার সিনেপ্লেক্সে) দুটি শো নিয়েছি। আমাকে ব্লকবাস্টার তিনটা শো দিয়েছে। এই হচ্ছে আমার সম্বল।”

এনময় তিনি আরও বলেন, ‘একটা সিনেমা যদি অনেক হল না পায়, তাহলে তো আওয়াজ উঠবে না।’

চলতি কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’ এ ‘মা’ প্রদর্শনী করেছেন অরণ্য আনোয়ার।

‘মার্শে দ্যু ফিল্ম’ হকে বলা হয় ফিল্ম মার্কেট। যেখানে যে কেউ সিনেমা দেখাতে পারেন। প্যাভিলিয়নে, হল ভাড়া করে কিংবা সৈকতে সিনেমা দেখাতে পারেন। বিভিন্ন দেশের পরিবেশক ও প্রযোজকদের নিয়ে সিনেমার প্রচারণা চালাতে পারেন।

Tags: অভিনয়অরণ্য আনোয়ারপরীমনিমালিড বিনোদনসাংবাদিকসিনেমা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৯

Next Post

রিয়াল ছেড়ে পিএসজিতে ‘যাচ্ছেন’ আসেনসিও

Next Post
আসেনসিও পিএসজিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ছেড়ে পিএসজিতে ‘যাচ্ছেন’ আসেনসিও

বিক্ষোভকারী নারীরা অবৈধ সমিতি গঠনের অভিযোগে বাওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ সমিতি গঠন করে বাওড় দখলের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT