চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 24, মার্চ 2024
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে জেলা পর্যায়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

রোববার (২৪ মার্চ) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত আইজিপি বলেন, এলাকাভিত্তিক কিশোর অপরাধীদের চিহ্নিত করে কিশোর অপরাধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেশের কোথাও কিশোররা যেন কিশোর গ্যাংয়ের নামে সংঘটিত হয়ে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং এবং খাদ্য মজুত নিয়ন্ত্রণে সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

মামলার সাজা পরোয়ানা নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়। আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, সভায় ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশনস-অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: পুলিশ সদর দপ্তরমাসিক অপরাধ পর্যালোচনা সভাসাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল
Previous Post

মার্কিন মোড়লদের কথা না শুনায় রাশিয়ার এ হাল!

Next Post

রাজনীতিতে নাম লেখাচ্ছেন উর্বশী?

Next Post
উর্বশী হাস্যোজ্জ্বল মুখে পোজ দিচ্ছেন, পার্টি বা অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিতে নাম লেখাচ্ছেন উর্বশী?

কান্তজীউ মন্দিরের প্রাচীন স্থাপনা, সুন্দর নকশা ও স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কান্তজীউ মন্দিরের জমি দখলের চেষ্টায় বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT