সিঙ্গাপুরে এস আলম গ্রুপের ১ বিলিয়ন ডলার অর্থপাচারের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে ওই প্রতিবেদন দাখিল করতে দুদকসহ সংশ্লিষ্টদের বলেছেন আদালত। ঘটনা অনুসন্ধানে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডির নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বঃপ্রণোদিত রুল জারি করেছেন হাইকোর্ট। এই ধরনের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আদালত।







