চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার পয়ঃনিষ্কাশন-গ্যাস লাইন পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 14, মার্চ 2023
in আদালত
A A
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় বসবাসকারীদের নিরাপদ জীবনযাপনের স্বার্থে ঢাকা সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডের স্থাপনা ও ভবনের পয়ঃনিষ্কাশন, বর্জ্য ও গ্যাস লাইন নিয়মিত পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে আগামী সাত দিনের মধ্যে এই করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এবং কমিটি গঠনের পর পর্যবেক্ষণে যদি পয়ঃনিষ্কাশন ও গ্যাস লাইনের কোনো ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বার্থে কমিটিকে চার সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সম্প্রতি রাজধানীর সায়েন্স ল্যাব ও গুলিস্তানের সিদ্দকবাজার এলাকায় ভবনে বিস্ফোরণের প্রেক্ষাপটে পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ- এইচআরপিবির পক্ষ থেকে রিটটি করা হয়।

Tags: গ্যাস লাইনহাইকোর্ট
Previous Post

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

Next Post

আর্জেন্টিনাকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ

Next Post
বাংলাদেশের হকি দলের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ

নিরব ও অপু বিশ্বাসের একসাথে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবের পর এবার সরব হলেন অপু বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT