চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 21, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত, হাসিমুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবগারি দুর্নীতির মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন পাওয়ার জন্য এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে বলেছে আদালত।

এনডিটিভি জানিয়েছে, দুই দিন ধরে শুনানির পর বৃহস্পতিবার (২০ জুন) দিল্লির একটি আদালতের বিচারক ন্যায় বিন্দু এই আদেশ দেন। তবে জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না কেজরিওয়াল। তার জামিনের বন্ড গ্রহণ করার জন্য আদালতের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে ইডি।

ইডি জানিয়েছে, তারা নিম্ন আদালতের দেওয়া আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে। যদিও বিচারক ন্যায় বিন্দু জানিয়েছেন, জামিনের আদেশে স্থগিতাদেশ দেওয়া যাবে না।

দুই দিনের শুনানি চলাকালীন আবগারি কেলেঙ্কারির সঙ্গে জড়িত আয়ের সাথে অরবিন্দ কেজরিওয়ালের যুক্ত থাকার পক্ষে প্রমাণ তুলে ধরার চেষ্টা করে ইডি। একই সঙ্গে এই মামলার অন্যান্য অভিযুক্তর সঙ্গে তার সম্পর্ক তুলে ধরে ইডি জানায়, ২০২১ সালের ৭ নভেম্বর, গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন গ্র্যান্ড হায়াত হোটেলে ছিলেন কেজরিওয়াল। যার বিল পরিশোধ করেন চ্যানপ্রীত সিং। এই মামলায় তিনিও অভিযুক্ত। ইডি আরও জানিয়েছে, দুই কিস্তিতে ওই হোটেলে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চ্যানপ্রীত সিং তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা পরিশোধ করেছিলেন।

তবে কেজরিওয়ালের পক্ষের আইনজীবী অবশ্য দাবি করেন, সরকার পক্ষের হাতে এই মামলার সঙ্গে কেজরিওয়ালকে যুক্ত করার মতো কোনও প্রমাণ নেই।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে গত ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। তবে ১০ মে লোকসভা নির্বাচনে প্রচারের জন্য আম আদমি পার্টির প্রধানকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Tags: অরবিন্দ কেজরিওয়ালভারত
Previous Post

দুপুরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

Next Post
হজের ফিরতি ফ্লাইটের জন্য বিমান ও মক্কা মক্কা শহরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স বাংলাদেশের বিপক্ষে বল করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেট লির পর কামিন্স, সেই বাংলাদেশের বিপক্ষেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT