চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের বিরোধিতা করা বিএনপির খাসলত: নানক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 09, মে 2024
in রাজনীতি
A A
বিএনপি নেতারা সরকারের বিরোধিতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নেতারা সরকারের বিরোধীতা করার জন্য বিরোধিতা করছেন। আসলে এটা তাদের খাসলতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর টাউন হলে অবস্থীত ‘ড. ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার’ মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজকে যারা বড় বড কথা বলেন, ঘুম থেকে উঠেই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়- তাদের কাছে আমার প্রশ্ন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের সময়ের চেয়ে কোন শাসনকাল ভালো ছিল? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন থেকেই যাবে।

মন্ত্রী আরও বলেন, আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে হু হু করে এগিয়ে চলছে এটা বিএনপির নেতারা মেনে নিতে পারছে না। এই খাসলত বিএনপি যতক্ষণ না বেরিয়ে আসতে পারবে- আর লণ্ডনের ঐ দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের কাছ থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবে, ততদিন তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিতেই থাকবে। এর ফলে বিএনপি অতল গহ্বরে তলিয়ে যেতে বাধ্য হবেই।

এসময় খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করেন মন্ত্রী। নানক বলেন, যিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। যদিও বৈবাহিক সম্পর্ক বাদেই বাঙালি জাতির এক গর্বিত ও আলোকিত মানুষের নাম ড. এম এ ওয়াজেদ মিয়া। এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন এই পরমাণু বিজ্ঞানী। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও তার নির্মোহ জীবনযাপন তাকে জাতির কাছে করেছে চির অমর। বঙ্গবন্ধুর জামাতা এবং প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও কোন আমলেই ড. ওয়াজেদ মিয়াকে কখনও ক্ষমতার কাছাকাছি দেখা যায়নি।

তিনি আরো বলেন, সমাজের চিরচেনা মানুষের গতানুগতিক মানসিকতার সঙ্গে তার ছিল বরাবরই একটু তফাত। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও, রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুর সবচেয়ে কাছাকাছি থেকেও কোনোদিন তিনি ক্ষমতাচর্চায় আগ্রহী হননি। ক্ষমতার উত্তাপের বিপরীতে তিনি ছিলেন স্থির, অচঞ্চল, নিভৃতচারী ও নিষ্কলুষ একজন। নিজের মেধা, শ্রম ও যোগ্যতায় তিনি ক্রমে ক্রমে হয়ে উঠেছেন সত্যিকার আত্মমর্যাদাসম্পন্ন মানুষের প্রতিচ্ছবি ড. ওয়াজেদ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো: শৌকত আকবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্বিবদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো: আবুল কালাম আজাদ প্রমুখ।

Tags: জাহাঙ্গীর কবির নানকড. ওয়াজেদ মিয়াবস্ত্র ও পাটমন্ত্রী
Previous Post

নায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাইয়ের যাবজ্জীবন

Next Post

হাসারাঙ্গা-পাথিরানাকে নিয়ে বিশ্বকাপে লঙ্কানরা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসারাঙ্গা-পাথিরানাকে নিয়ে বিশ্বকাপে লঙ্কানরা

বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ৫ বিজিপি সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT