চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ শতাংশ ডাউন পেমেন্টে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষমতা ব্যাংকগুলোর হাতে তুলে দিল বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে সর্বোচ্চ ১০ বছরের জন্য ঋণ নিয়মিত করা যাবে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতা দুই বছরের গ্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদের চেয়ে এক শতাংশ কম হারে সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন সব ব্যাংকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শ্রেণিকৃত ঋণ ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পুনঃতফসিল করা যাবে। এজন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে এবং আবেদন পাওয়ার ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো মাধ্যমে জমা হলে নগদায়নের পর থেকে সময় গণনা হবে। নগদায়নের আগে কোনো আবেদন কার্যকর হবে না। ইতোমধ্যে তিনবার বা তার বেশি পুনঃতফসিল করা ঋণের ক্ষেত্রে অতিরিক্ত এক শতাংশ ডাউন পেমেন্ট জমা দিতে হবে।

নতুন নিয়মে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে প্রতিটি ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক। একাধিক ব্যাংকের ঋণের ক্ষেত্রে প্রধান ঋণদাতা ব্যাংক বা সংশ্লিষ্ট সব ব্যাংকের সম্মতিতে সভা করে সিদ্ধান্ত নিতে হবে। ৩০০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটিতে আবেদন করতে হবে।

বিশেষ সুবিধা পাওয়া ঋণের বিপরীতে সাধারণ প্রভিশন রাখতে হবে। প্রকৃত আদায় ছাড়া ব্যাংকের আয় খাতে অর্থ স্থানান্তর করা যাবে না, তবে প্রভিশন সংরক্ষণের জন্য স্থানান্তর করা যাবে। নতুন ঋণ সুবিধা দেওয়ার আগে গ্রাহকের আর্থিক অবস্থা ও পূর্ববর্তী লেনদেন যাচাই করতে হবে।

তবে জালিয়াতি, প্রতারণা বা ঘোষিত ইচ্ছাকৃত খেলাপিদের কোনো সুবিধা দেওয়া হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ক্ষতির মাত্রা ও পুনরুদ্ধারের সম্ভাবনা বিবেচনা করে পুনঃতফসিল, পুনর্গঠন বা এক্সিট সুবিধার মেয়াদ নির্ধারণ করতে হবে। এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভায় স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুবিধা দেওয়ার পর কোনো শর্ত ভঙ্গ হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট গ্রাহকের সব সুবিধা বাতিল হবে এবং ঋণ আদায়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের খেলাপি ঋণের পরিমাণ ইতোমধ্যে ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা দেওয়ার পরও সরকার পতনের পর ঋণ খেলাপি হার দ্রুত বাড়তে থাকে।

Tags: খেলাপি ঋণখেলাপি ঋণ আদায়বাংলাদেশ ব্যাংক
Previous Post

‘ডন থ্রি’র শুটিং কবে থেকে, জানা গেল তারিখ

Next Post

সুপার ফোরে খেলতে সমীকরণ আছে কিছু বাকি বাংলাদেশের?

Next Post
Bangladeshi cricketer celebrates after taking a wicket during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার ফোরে খেলতে সমীকরণ আছে কিছু বাকি বাংলাদেশের?

আবীর সাদাফের ছবি, বাংলা সংবাদ, বিনোদন, নতুন কাজের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একা’ দিয়ে আবীর সাদাফের নতুন অধ্যায়ের সূচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT