পাচার হওয়া অর্থ জরিমানা দিয়ে ফেরত আনার সুযোগ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, তবে বেআইনি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আদতে কোনো অর্থ ফেরত আসবে কি না, এ নিয়েও সন্দেহ রয়েছে তার।








