চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো টাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক: টিআইবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 অপরাহ্ন 06, জুন 2024
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
টিআইবি লোগো বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক, অনৈতিক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৬ জুন) বিকেলে সংসদে বাজেট উত্থাপনের পর সন্ধ্যায় এক বিবৃতিতে টিআইবি এই আহ্বান জানায়।

সংস্থাটির দাবি, মাত্র ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধা সৎ ও বৈধ আয়ের ব্যক্তি করদাতাকে নিরুৎসাহিত করবে। পাশাপাশি অপ্রদর্শিত সম্পদের ব্যাপারে কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখায় দেশে দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

এমন বাস্তবতায় কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকা সাদা করার এমন সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন করতে যেন সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে। সরকার দায়মুক্তির নিশ্চয়তা দিয়ে প্রকারান্তরে নাগরিককে দুর্নীতিগ্রস্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

রাজস্ব বাড়ানোর খোঁড়া যুক্তিতে দুর্নীতি ও অনৈতিকতার গভীর ও ব্যাপকতর বিকাশকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা হচ্ছে বলে মনে করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতিকে লাইসেন্স দেওয়ার এই প্রক্রিয়া চিরতরে বন্ধ হবে।

কালোটাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়ে টিআইবির বিবৃতিতে বলা হয়, এমন সুবিধা সৎ ও বৈধ আয়ের ব্যক্তি করদাতাকে নিরুৎসাহিত করবে। পাশাপাশি এর আওতায় ঘোষিত অর্থসম্পদের ব্যাপারে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখা, দেশে দুর্নীতিসহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

কালোটাকার মালিকদের সম্পদের উৎস অনুসন্ধানের মাধ্যমে কার্যকর জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

Tags: টিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশবাজেট ২০২৪-২০২৫
Previous Post

শরীকদের এক গুচ্ছ দাবিদাওয়ায় চাপে মোদির বিজেপি

Next Post

চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার মৃত্যুবার্ষিকী

Next Post
প্রণব সাহার ছবি, চ্যানেল আই অনলাইন, স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার মৃত্যুবার্ষিকী

চলমান ছয় দফা দিবসের সমাবেশে অংশগ্রহণকারীরা র‍্যালি ও প্রতিবাদে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT