চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধরা পড়লো ‘ওপেনহেইমার’-এর ভুল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 23, জুলাই 2023
in বিনোদন
A A
প্রেসিডেন্টের সমর্থকরা উল্লাসে মেতে উঠেছেন, পতাকা হাতে ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার। ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বের বড় বড় চলচ্চিত্র সমালোচকরা ছবিটি দেখে অভিভূত। অনেকেই এটিকে নোলানের ‘সেরা’ বলছেন। সমালোচকরা ভুল না পেলেও দর্শক ছবির একটি ভুল খুঁজে পেয়েছেন। সেটি নিয়েই সামাজিক মাধ্যমে চলছে চর্চা।

নোলান এই ছবির জন্য ক্যারেক্টার স্টাডি করেছেন ভালো করে। ওপেনহেইমারের চরিত্রে কোনো ভুল নেই। নির্ভুল সিনেমাটোগ্রাফি, সাউন্ড ইঞ্জিনিয়ারিং ও কাস্টিংও মন কেড়েছে দর্শকের। তবে ভুল পাওয়া গেছে একটি দৃশ্যের পতাকায়।

টুইটারে অ্যান্ডি ক্রেইগ নামের এক ব্যক্তি জানিয়েছেন সিনেমার একটি দৃশ্যে আমেরিকার যেই পতাকাটি দেখানো হয়েছে সেটি ১৯৫৯ সালের। ৫০ তারকা বিশিষ্ট সেই পতাকাটি ১৯৪৫ সালে ছিল না। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পর ওপেনহেইমার বক্তব্য দিচ্ছিলেন সেই দৃশ্যে।

‘ওপেনহেইমার’-এর এই ভুল নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে অনেক নোলান ভক্তই মনে করছেন এত ছোট ভুল নিয়ে এত আলোচনার কোনো মানে নেই। এক ‘বারবি’ ভক্ত লিখেছেন, ‘বারবির কোনো ভুল নেই।’

মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তার জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

Moviegoers report a historical error in an #Oppenheimer scene set in 1945 that features Americans waving the 50-star flag, which was established in 1959. pic.twitter.com/KwAUB803MF

— Pop Crave (@PopCrave) July 23, 2023

সূত্র: কইমই

Tags: ওপেনহেইমারক্রিস্টোফার নোলানলিড বিনোদন
Previous Post

দুর্ঘটনার নাটক সাজিয়ে এক ট্রাক টমেটো ছিনতাই

Next Post

রাজনৈতিক কর্মসূচির নামে অপরাধ করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন প্রবীণ নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক কর্মসূচির নামে অপরাধ করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শোয়েব আখতার আইসিসি বিশ্বকাপ প্রচারণাকে কৌতুক বলে মন্তব্য করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির বিশ্বকাপ প্রচারণাকে ‘কৌতুক’ বললেন শোয়েব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT