চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন সুন্দরবন’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেশি আগ্রহী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অপারেশন সুন্দরবন নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকে সব শ্রেণির দর্শকের প্রশংসা পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। ঢাকার সিনেপ্লেক্সগুলোতেও দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। ছবি সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে তারা বেশি আগ্রহ দেখছেন!

বুধবার (২৮ সেপ্টেম্বর) কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ ময়মনসিংহের ছায়াবাণী সিনেমাহলে একসাথে ছবি দেখেন। তাদের আমন্ত্রণে সেখানে ছুটে যান অপারেশন সুন্দরবন টিম।

তার আগে বিকালে সাভারের বুনন থিয়েটারে আমন্ত্রণে সাভার সেনা অডিটরিয়ামে যায় ‘অপারেশন সুন্দরবন’ টিম। সেখানে তাদের স্বাগত জানায় বুনন থিয়েটারে প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে মিরপুরের সনি সিনেমা হলে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি দল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দেখবে। তাদের আহবানে সাড়া দিয়ে টিম অপারেশন সুন্দরবনে সেখানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন।

এদিকে, দ্বিতীয় সপ্তাহে ঢাকার বাইরের দর্শকদের সঙ্গ ছবি দেখবেন বলে জানিয়েছেন ‘অপারেশন সুন্দরবন’র শিল্পী কলাকুশলীরা। তারা বলছেন, এমন একটি ছবি ঢাকার বাইরের দর্শকদের আরও বেশি দেখা উচিত। পরিচালক দীপন বলেন, ঢাকার বাইরে যে কোনো হলে যে কোনোদিন দর্শকদের সঙ্গে আমাদের দেখা হয়ে যেতে পারে।

তিনি বলেন, অক্টোবরে ১ ও ২ তারিখ খুলনা ও যশোরে অপারেশন সুন্দরবন প্রচারের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবে টিম অপারেশন সুন্দরবন। সেই সাথে সাংস্কৃতিক কর্মীদের সাথে মিলন মেলা ও শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাবেন টিম ‘অপারেশন সুন্দরবন’।

Tags: অপারেশন সুন্দরবনঅভিনয়দীপংকর দীপনদীপননুসরাত ফারিয়াময়মনসিংহরিয়াজরোশানর‌্যাবলিড বিনোদনসিনেমাসিনেমা হলসিয়াম
Previous Post

সন্ধ্যায় ব্লকবাস্টারে থাকবে ‘বিউটি সার্কাস’ টিম

Next Post

সবাইকে ছাড়িয়ে যেখানে শীর্ষে সূর্যকুমার

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সূর্যকুমার ব্যাটিং করে দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাইকে ছাড়িয়ে যেখানে শীর্ষে সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন এর রুনা লায়লা, বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি চ্যানেল আই পরিবারের সদস্য: রুনা লায়লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT