চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন সিঁদুর’ নির্মাণের ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন পরিচালক

‘অপারেশন সিঁদুর’ ছবির ঘোষণা দিয়ে কটাক্ষের শিকার। পরে ক্ষমা চাইলেন পরিচালক, বললেন—‘খ্যাতি বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 10, মে 2025
in বিনোদন
A A
অপারেশন সিঁদুরের পোস্টার, একজন নারী সেনা মুখোশের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পরিচালক উত্তম মহেশ্বরী ও নিতিন কুমার গুপ্ত। ছবিটির এআই-তৈরি পোস্টার শেয়ার করার পর অনেক ভারতীয় নেটিজেন ক্ষোভ প্রকাশ করেন—তাদের অভিযোগ, এই সংবেদনশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে পরিচালকরা মনোযোগ ও লাভ অর্জনের চেষ্টা করছেন।

সমালোচনার জবাবে পরিচালকরা জানিয়েছেন, এই ছবি বানানোর পেছনে তাদের উদ্দেশ্য শুধুই সামাজিক বার্তা দেওয়া, কোনোভাবেই এটি খ্যাতি বা বাণিজ্যের জন্য নয়। তারা বলেন, “আমরা দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নিয়েছি, এখনকার উত্তেজনার সঙ্গে সিনেমার প্রচার বা মুনাফার কোনো সম্পর্ক নেই।”

এই বিতর্কের পর তারা ছবিটির প্রচার নিয়ে কিছুটা পিছু হঠার ইঙ্গিতও দিয়েছেন।

বলিউডে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণ নতুন কোন বিষয় নয়। ইতোপূর্বেই ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বেশ কিছু সিনেমা নির্মাণ করেছে ভারত। যেগুলো বেশ সাড়াও ফেলেছে বক্স অফিসে। এই সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বর্ডার’, ‘লক কার্গিল’-এর মতো কিছু ছবি।

এবার চলমান পাক-ভারত উত্তেজনা পরিস্থিতির মধ্যেই ‘অপারেশন সিঁদুর’-এর ঘোষণা দেয়ায় চটেছেন ভারতীয় নেটিজেনরা।

কাশ্মিরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশের চলছে তীব্র উত্তেজনা। এরপর গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একরকম আগুনে ঘি ঢালে ভারত। যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। আর সে ঘটনাই এবার বলিউডের এবার নতুন সিনেমার প্লট!

এর আগে এ নিয়ে বলিউডের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। আর তা দেখেই ব্যাপক রেগে যায় ভারতীয়দের একাংশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘অপারেশন সিঁদুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। শুক্রবার রাতে সিনেমার পোস্টার ফাঁস করেন তারা। রণক্ষেত্রে সেনাদের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছেন। পোস্টারের ওপরে লেখা- ‘ভারত মাতা কী জয়।’ আর সেই পোস্টার দেখেই নানা প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা।

পোস্টারটি পছন্দ হওয়া তো দূরের কথা, এই মুহূর্তে নির্মাতাদের এই সিনেমার ঘোষণাই মেনে নিতে পারছে না কেউ। প্রায় সকলেই, নির্মাতাদের তীব্র নিন্দা করেছেন।

তাদের মন্তব্য এমন, ‘জনসমক্ষে বলিউড তারকাদের প্রতিবাদ করার সাহস না থাক, তবে এসব ঘটনা নিয়ে সিনেমা বানিয়ে টাকা কামানোর বেলায় আছে।’ আরেক নেটিজেনের কটাক্ষ, ‘দেশের সেনাবাহিনী যখন সীমান্তে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, তখন এরা সুযোগ বুঝে মুনাফা লুটছে।’ আবার কেউ সরাসরি ‘নির্লজ্জ, লোভী’ বলে কটাক্ষ করলেন।

তারই প্রেক্ষিতে ক্ষমা চাইলেন পরিচালক। নিজের বিবৃতিতে মহেশ্বরী বলেন, “সম্প্রতি আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অভিযানের প্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুর’ নামক একটি সিনেমা ঘোষণা করেছিলাম। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন ,“একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাদের সেনাবাহিনীর সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব দেখে আমি গভীরভাবে নাড়া খেয়েছি। এই গল্পটি শুধু আলোয় আনতে চেয়েছি—সামাজিক দায়বদ্ধতা থেকেই। খ্যাতি বা অর্থ উপার্জনের অভিপ্রায় একেবারেই ছিল না। তবে আমি বুঝতে পারছি যে এই সংবেদনশীল সময়ে এই ঘোষণা কারও মনে কষ্টের উদ্রেক করতে পারে।”

পরিচালক মহেশ্বরী একইসঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই প্রকল্পটি গোটা জাতির আবেগের প্রতিফলন।” –জিনিউজ

Tags: ‘অপারেশন সিঁদুর’বলিউডসিনেমা
Previous Post

ব্যাংক পরিচালকদের ঋণ নেওয়া কঠোর করলো বাংলাদেশ ব্যাংক

Next Post

‘টগর’ গ্লিমসে মুগ্ধ আদর, বললেন ‘এটাই চেয়েছিলাম’!

Next Post
নতুন ছবি ডরাজাজের, অভিনেতা আদর গ্লিমসে মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টগর’ গ্লিমসে মুগ্ধ আদর, বললেন ‘এটাই চেয়েছিলাম’!

ভারতীয় ক্রিকেটার কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট থেকে অবসর চান কোহলি, কী বলছে বোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT