চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে আস্তানা করেছিল নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 12, আগস্ট 2023
in - সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যরা বনাঞ্চলে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মো. জালাল উদ্দিন: মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারী-পুরুষ ও তিন শিশুসহ ১৩ জনকে আটক করার পাশাপাশি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। একইসঙ্গে নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’ পাহাড়ে আস্তানা করে অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছিল বলে জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

শনিবার (১২ আগস্ট) সকালে অভিযান শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।

সিটিটিসি প্রধান বলেন, অভিযান চালিয়ে নারী-পুরুষ ১০ ও তিন শিশুসহ ১৩ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটককৃতদের এর মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেট, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন— সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)।

অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সিটিটিসি ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

অভিযান শেষে মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যেকোন একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ চালানো হয়। ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।

তিনি জানান, সাড়ে ৪ ঘণ্টার এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। এটি নতুন একটি সংগঠন, নাম হচ্ছে ‘ইমাম মাহমুদের কাফেলা’। বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন। এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও জানা গেছে।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পুর্ব টাট্টিউলি গ্রামের যোগীটিলা এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। আগে রাতভর ওই বাড়িটি ঘিরে রাখে বিশেষ বাহিনী স্পেশাল উইপন এন্ড ট্যাকটিস সোয়াট। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। জঙ্গিদের হিজরতের নামে সেখানে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান।

Tags: অপারেশন হিলসাইড
Previous Post

পাঁচ বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে ডেম্বেলে

Next Post

‘হেপাটাইটিস নিয়ে আর অপেক্ষা নয়’

Next Post
নেতারা আলোচনা সভায় বসে, বড় পর্দায় বক্তার ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হেপাটাইটিস নিয়ে আর অপেক্ষা নয়’

মৌলভীবাজারে পুলিশ ও জঙ্গি সন্দেহভাজনদের গ্রেপ্তার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারে শিশুসহ ১০ জঙ্গি আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT