চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদখোলা বাস, সংবর্ধনা এবং আরও সাফল্য তৃষ্ণায় শেষ ঘরে ফেরার আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

থাইল্যান্ডের ব্যাংককে সাফ উইমেন’স ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গড়ানো আসরে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ইতিহাস গড়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছে সাবিনা খাতুনের দল। দেশে ফিরেই লাল-সবুজের মেয়েরা ছাদখোলা বাসে উদযাপনের পর বাফুফের সংবর্ধনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় নারী দলকে বহনকারী ফ্লাইট। চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। দেশে পৌঁছেই চ্যানেল আইকে অনুভূতি জানান ফুটসাল দলের সদস্য সুমাইয়া মাতসুশিমা। বলেছেন, ‘সাফ ফুটসাল শেষ করে আমরা আজকে দেশে পৌঁছেছি। ফুটসালে বাংলাদেশসহ ৭টা দেশ ছিল এবং আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমরা ফুটসালকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।’

এরপর ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দল আসে হাতিরঝিল এম্পিথিয়েটারে বাফুফে সংবর্ধনা অনুষ্ঠানে । সেখানেই সবাইকে ধন্যবাদ জানান ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বলেছেন, ‘আপনাদের ব্যস্ততার মাঝেও যখন আমরা ট্রফি আনি, আপনারা সময় দেন। এই ট্রফি আপনাদের উৎসর্গ করছি, দেশের মানুষকে। সকলের পরিশ্রম ও দোয়ায় এ অর্জন।’

নারী ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনার। কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের মানুষের প্রতি। বলেছেন, ‘বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই। এখানে ফুটসালের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পারফেক্ট খেলোয়াড় সাবিনা। এই দলটি মাত্র পাঁচ মাসে একটি ট্রফি জিতেছে।’

সাবিনার নেতৃত্বে সাফ নারী ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার ফুটসালের শিরোপাও এসেছে তার নেতৃত্বে। অনন্য কীর্তির কারণে সাবিনার নাম যুগ যুগ ধরে অমর থাকবে বলে মনে করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বলেছেন, ‘আবারও আমাদের আরেকটা ট্রফি এনে দেয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাতে চাই। সাবিনাকে অভিনন্দন জানাব, সাফ ফুটবল ও ফুটসালে শিরোপা জেতার জন্য। জানি না ছেলে ও মেয়ে খেলোয়াড়, তার এ রেকর্ড আর কেউ ভাঙতে পারবে কিনা? দুই ফরম্যাটে (সাফ ফুটবল ও ফুটসাল) সাবিনা খাতুনের নেতৃত্বে শিরোপা জিতেছে বাংলাদেশ। যুগ যুগ ধরে সাবিনার নাম নিতে হবে।’

নারী ফুটসাল দলের ম্যানেজার অবশ্য সংবর্ধনা অনুষ্ঠানে দাবি করেছেন মিনি স্টেডিয়ামের। তার ভাষ্যে, ‘মেয়েদের ফুটসালে আসলে একমাসের পরিশ্রমে শিরোপা এসেছে। এ খেলোয়াড়দের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। আশা করব সরকার যেন আমাদের একটা মিনি স্টেডিয়াম দেয়।’

সাত দলের অংশগ্রহণে ব্যাংককে আয়োজিত আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।

Tags: ছাদখোলা বাসতাবিথফুটসালবাফুফেলিড স্পোর্টসসাবিনা
Previous Post

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: রাজশাহী ও নওগাঁয় তারেক রহমান

Next Post

আ’লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ’লীগ থাকবে: মাহফুজ আলম

Next Post
উপদেষ্টা মাহফুজের ছবি, ভাঙার পরে গড়া বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আ’লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ’লীগ থাকবে: মাহফুজ আলম

পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিলেন তথ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT