চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 21, মার্চ 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্যরা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’র নতুন সদস্যদের সঙ্গে পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক বিশেষ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২০ মার্চ বিকেল ৫টায় বসুন্ধরা সিটির ১৯ তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দৈনিক যুগান্তরের অনলাইন এডিটর মো. হাসান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাংলানিউজ২৪.কমের এডিটর লুৎফর রহমান হিমেল এবং জাগো নিউজের অ্যাক্টিং এডিটর কে এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির হেড অব ডিজিটাল এম এ এইচ এম কবির আহমেদ এবং ডিবিসি নিউজের হেড অব মাল্টিমিডিয়া মো. কামরুল ইসলাম রুবেল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল শরাফত হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টেলিভিশনের হেড অব অনলাইন মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং নির্বাহী সদস্য দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ ও বার্তা২৪.কমের অনলাইন ইনচার্জ মানসুরা খাতুন চামেলী উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের বিভিন্ন পরামর্শ নেওয়া হয়। সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিশেষ দিকনির্দেশনা দেন সভাপতি হাসান শরীফ।

অ্যালায়েন্সের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও সভায় আলোচনা হয়। এতে বক্তরা বলেন, যে কোনো সংগঠনই ব্যক্তির চেয়ে শক্তিশালী। ব্যক্তির চেয়ে সংগঠনের শক্তি বেশি। অনলাইন এডিটরস অ্যালায়েন্সও শক্তিশালী একটি ভূমিকা রাখতে চায়। দেশের গণমাধ্যমগুলোর বেশিরভাগই প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি। সাংবাদিকদের চাকরিরও কোনো নিশ্চয়তা গত ৫৪ বছরে তৈরি হয়নি। ফলে ভঙ্গুর এক পেশা হিসেবে গণমাধ্যম ভূমিকা রাখছে এ দেশে। এলায়েন্স সাংবাদিকতা পেশাকে শক্ত ভিত্তি দিতেও কাজ করবে। পেশার লোকদের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি দেশ ও জাতিকে সঠিক তথ্য সেবা দিয়ে এগিয়ে নিতেও ভূমিকা রাখতে চায় অ্যালায়েন্স। কারণ, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সঠিক তথ্যের অবাধ প্রবাহের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আরটিভির অনলাইন ইনচার্জ ও ডেপুটি চিফ নিউজ এডিটর বিপুল হাসান, এখন টেলিভিশনের ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, দৈনিক বাংলাদেশের খবরের হেড অব ডিজিটাল এডিশন হাসনাত কাদীর ইসলাম, দেশ টেলিভিশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ এস এম আমানূর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন ইনচার্জ শিয়াবুর রহমান শিহাব, ইউএনবির বাংলা বিভাগের ইনচার্জ আতাউর রহমান, চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, একুশে টিভির বার্তা সম্পাদক (অনলাইন) মো. রিয়াজ উদ্দীন, সময় টিভির অনলাইন ইনচার্জ ও বার্তা সম্পাদক সায়েদুল মাহমুদ, বাংলানিউজ২৪.কমের হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, চ্যানেল ২৪-এর অনলাইন ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর মাজহার খন্দকার এবং দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সাল।

সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

Tags: অনলাইন এডিটরস অ্যালায়েন্সইফতার মাহফিল
Previous Post

হজ-ওমরার ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট আর থাকবে না: ধর্ম উপদেষ্টা

Next Post

বর্ষার মুখে ‘অভিনয় ছাড়া’র ঘোষণা, পাশ থেকে সরব অনন্ত

Next Post
অভিনয় ছাড়া ঘোষণা নিয়ে আলোচনা করছে দুইজন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষার মুখে ‘অভিনয় ছাড়া’র ঘোষণা, পাশ থেকে সরব অনন্ত

বাংলাদেশের জহির বিশ্ব অ্যাথলেটিকসে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব অ্যাথলেটিকসে হিটেই বাদ বাংলাদেশের জহির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT