চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 20, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুজতবা

ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুজতবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সংবাদকর্মীদের সম্মাননা জানানো হয়েছে। সম্মাননা সূচক সার্টিফিকেট ও পুরস্কারের সন্মানী তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘অ্যালগরিদম যুগে সাংবাদিকতা’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

এতে রিজভী নেওয়াজ বেস্ট টিভি জার্নালিস্ট ইন ডিজিটাল, মাহবুব মোর্শেদ বেস্ট অনলাইন জার্নালিস্ট, তাসফিয়া মুজতবা বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট, নাহিয়ান ইমন বেস্ট অনলাইন জার্নালিস্ট ইন ডিজিটাল, সাইদুজ্জামান দীপু বেস্ট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এবং মো. ইবনে সাঈদ অঙ্কুর বেস্ট ইমার্জিং মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে সম্মাননা পান।

ছবি: বেস্ট অনলাইন জার্নালিস্টের সম্মাননা সূচক সার্টিফিকেট গ্রহণ করছেন মাহবুব মোর্শেদ

দ্রুততা ও নির্ভুলতার সমন্বয়ে পথচলা শুরু করা চ্যানেল আই অনলাইন ২০ এপ্রিল ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান ছিল ‘ভয়হীন স্বাধীন সাহস’। দিনটি উপলক্ষে দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছে কর্তৃপক্ষ।

ছবি: বেস্টবেস্ট মাল্টিমিডিয়া জার্নালিস্টের সম্মাননা সূচক সার্টিফিকেট গ্রহণ করছেন নাহিয়ান ইমন

প্রধান অতিথির বক্তব্যে অনলাইন প্ল্যাটফর্মে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “অনলাইনে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি ভুল তথ্যের ঝুঁকিও বেড়েছে। এটি শুধু দেশের জন্য নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও ক্ষতিকর। তাই এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, চ্যানেল আই অনলাইন এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

ছবি: বেস্টবেস্ট মাল্টিমিডিয়া জার্নালিস্টের সম্মাননা সূচক সার্টিফিকেট গ্রহণ করছেন সাইদুজ্জামান দীপু

ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, “অনলাইন মানেই পুরোপুরি ডিজিটালাইজেশন নয়। ডিজিটাল একটি বৃহত্তর প্রক্রিয়া। সরকার ধাপে ধাপে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে।” পাশাপাশি তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান। তিনি বলেন, “অ্যালগরিদম মানুষের চিন্তার পরিসর সংকুচিত করছে। আমরা যা পছন্দ করি, সেটাই বারবার সামনে আসে। ফলে ভিন্ন মত ও নতুন দৃষ্টিভঙ্গি থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এটাই বড় উদ্বেগ।”

ছবি: বেস্ট বেস্ট ইমার্জিং মাল্টিমিডিয়া জার্নালিস্ট-এর সম্মাননা সূচক সার্টিফিকেট গ্রহণ করছেন মো. ইবনে সাঈদ অঙ্কুর

তিনি আরও প্রশ্ন তোলেন, অ্যালগরিদমের এই যুগে অনুসন্ধানী সাংবাদিকতা কতটা বাধাগ্রস্ত হচ্ছে। তার মতে, ক্লিকবেট সাংবাদিকতা সাময়িক সাফল্য আনতে পারে, কিন্তু আস্থা না থাকলে তা দীর্ঘস্থায়ী হয় না। তিনি বলেন, “শেষ পর্যন্ত সাংবাদিকতার ভিত্তি নীতি ও নৈতিকতাই”।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা স্ট্রিমের ইয়াসাব ওসামা রহমান বলেন, অ্যালগরিদমের ভালো-মন্দ দুই দিকই আছে। তবে ভিউয়ের জন্য সাংবাদিকতার মান নষ্ট করা উচিত নয়। এনটিভি অনলাইনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েল বলেন, “অ্যালগরিদমের কাছে আত্মসমর্পণ করা যাবে না, শক্তিশালী সম্পাদকীয় নীতিই হওয়া উচিত নিয়ন্ত্রণের জায়গা।”

এছাড়াও আলোচনায় অংশ নেন কবি ও শিক্ষক আফরোজা সোমা, প্রথম আলোর শওকত হোসেন মাসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমরান হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি। সবশেষে ১২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। শুরু থেকেই বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে প্ল্যাটফর্মটি পাঠকের আস্থা অর্জন করেছে। নতুন বছরে প্রবেশ করে সেই ধারাবাহিকতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Tags: অনলাইন জার্নালিজমঅ্যালগরিদম যুগইয়াসের খান চৌধুরীগণমাধ্যমচ্যানেল আই অনলাইনজাহিদ নেওয়াজ খানডিজিটাল সাংবাদিকতাতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়পুরস্কার প্রদানপ্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ মিডিয়াসাংবাদিকতা
Previous Post

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

Next Post

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

Next Post

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো আলোচনা নয়, ঘোষণা ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT