একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করা যাচ্ছে। আর এ কাজে ফি জমা দেওয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বিকাশ। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারায় তাদের কাজ অনেক সহজ হয়েছে।








