চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী যান চলাচলের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মালিবাগ রেলগেটের একমুখী যান চলাচলের নির্দেশনা দেখানো মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় প্রতিদিন সকাল ও বিকেলে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংগুলোতে একমুখী যান চলাচল করবে।

আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন করে জনগণের ভোগান্তি কমানোর স্বার্থে এ সড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন আবুল হোটেল ক্রসিং থেকে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেট ক্রসিং থেকে ডানে টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে ডানে টার্ন করে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।

আরও বলা হয়, এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেট ক্রসিংকেন্দ্রিক যানবাহন চালকদের (সংযুক্ত স্কেচম্যাপ অনুযায়ী) উল্লেখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।

Tags: ডিএমপি
Previous Post

তেজগাঁও থেকে উত্তরা যেতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ

Next Post

শহীদুল আলম বাদলের ‘মৌন মুখর বাদল দিন’ অ‍্যালবাম নিয়ে আলোচনা

Next Post
শহীদুল আলম বাদলের 'মৌন মুখর বাদল দিন' অ্যালবাম নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদুল আলম বাদলের 'মৌন মুখর বাদল দিন' অ‍্যালবাম নিয়ে আলোচনা

বৃহৎ জনসমাগমে বক্তা ভাষণ দিচ্ছেন, জনতার উপস্থিতি ব্যাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা আর মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না: জামায়াত আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT