চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিন ড্রাইভে পর্যটকবাহী জিপগাড়ী খাদে পড়ে এক পর্যটক নিহত, আহত ১৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:55 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়ায় পর্যটকবাহী জিপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুর রহমান (৫০) নামে এক পর্যটক নিহত এবং আহত ১৩ জন আহত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাবিবুর রহমান (৫০) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে ঢাকার মহাখালী এলাকায় বসবাস করেন।

ঘটনায় গাড়ীতে ১৩ জন কম-বেশী আঘাতপ্রাপ্ত হলেও কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।

আহত ও স্বজনদের বরাতে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে আগে কিশোরগঞ্জ থেকে আসা ১৪ জনের একটি দল পর্যটকবাহী জিপগাড়ী নিয়ে মেরিন ড্রাইভে ঘুরতে বের হন। পরে বিকালে ফেরার পথে উখিয়ার রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়ীটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা সবাই কম-বেশী আহত হন।

“ পরে আহতদের স্থানীয়দের সহায়তায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিলেও অপর ৭ জন চিকিৎসাধীন রয়েছে। “

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

Tags: কক্সবাজারকক্সবাজার মেরিন ড্রাইভপর্যটক নিহত
Previous Post

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক

Next Post

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

Next Post
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

ছবি: সংগৃহীত।

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT