চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র গরমে এক হাজার ৮১ হজযাত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 20, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A
বিশাল সংখ্যক হজযাত্রী মক্কায় জমায়েত, ছাতা দিয়ে রোদ থেকে রক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপদাহ ও অসহনীয় গরমে এবার পবিত্র হজ পালনের সময় হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তীব্র গরমে মারা যাওয়া এই হজযাত্রীদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত ছিলেন বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার ২০ জুন ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এবারের হজে এখন পর্যন্ত এক হাজার ৮১ জন হজযাত্রীর খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আরব উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিক বলছেন, হজ পালন করতে গিয়ে প্রাণ হারানো সহস্রাধিক হজযাত্রীর মধ্যে কেবল মিসরেরই নাগরিক আছেন ৬৫৮ জন। এর মধ্যে বৃহস্পতিবার নতুন করে মিসরের ৫৮ হজযাত্রীর নাম যুক্ত হয়েছে।

তবে আরব কূটনীতিকের মতে, ৬৫৮ জনের মধ্যে ৬৩০ জন অনিবন্ধিত ছিল।

মিসরের বাইরে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। সরকারি তথ্য অনুযায়ী, এবার হজ করতে মক্কায় গিয়ে মারা গেছেন ২৭ জন বাংলাদেশি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, এবার প্রায় ১০ দেশের এক হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সরকারি বিবৃতি বা বিভিন্ন দেশের প্রতিক্রিয়া নিয়ে কাজ করা কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এএফপি এসব পরিসংখ্যান জানায়।

এ বছর সৌদি আরবে প্রচণ্ড গরম পড়ে। জাতীয় আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করেছে।

Tags: পবিত্র হজ পালনহজ
Previous Post

আফগানদের ফিল্ডিংয়ে পাঠালো ভারত

Next Post

মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

Next Post
রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

বাংলাদেশ পুলিশ মুখোশ, নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT