চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:19 অপরাহ্ন 23, মার্চ 2023
in জনপদ, দিনাজপুর
A A
চিরিরবন্দর রেলস্টেশনের দৃশ্য, ট্রেন ও স্টেশন সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনের পাশে কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ দুঘর্টনা ঘটেছে।

বুধবার (২২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বজলুর রশিদবলেন, মৃত ব্যক্তির নাম আবদুস সাত্তার (৭৬)। তিনি উপজেলার অমরপুর ইউনিয়নের খামার জয়দেবপুর গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের ছেলে। তিনি আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর ঢাকায় লুসাকা গ্রুপে কিছুদিন চাকরি করেছেন তিনি। কিছুদিন ধরে জয়দেবপুর গ্রামে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

দিনাজপুর জিআরপি পুলিশের ওসি জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। পরিবারের কারও আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু রেললাইনের দুই পাশে কাঁচাবাজার তাই অসাবধানতাবশত ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে তাঁর মৃত্যু হতে পারে।

চিরিরবন্দর রেলস্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের উদ্দেশে চিরিরবন্দর স্টেশন ছাড়ে ৮টা ১৫ মিনিটে। ট্রেন ছেড়ে যাওয়ার কিছু সময় পরই কয়েকজন লোক এসে জানায়, সাদা প্যান্ট ও সাদা শার্ট পরা একজন লোক ট্রেনে কাটা পড়েছে। মারা যাওয়ার কিছু সময় আগেও রেলস্টেশন কাঁচাবাজার এলাকায় ওই ব্যক্তিকে দেখা গেছে। তবে তিনি কীভাবে ট্রেনে কাটা পড়ল, তা বলতে পারছে না কেউ । নিহত ব্যক্তির মাথায় আঘাত লেগেছে এবং দুই পা কেটে বিচ্ছিন হয়েছে।

Tags: দিনাজপুরমৃত্যু
Previous Post

যে কারণে বাড়লো খেজুরের দাম

Next Post

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Next Post
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে চালক নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সাংবাদিক ও জনসাধারণের মধ্যে সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা করতে এবার আদালতে শাকিব খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT