চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় তুর্কি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 17, জুন 2026
in বিনোদন
A A
স্মার্ট ও স্টাইলিশ তরুণী, আধুনিক পোশাক পরা, পেছনের হালকা নীল পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী এজে ইরতাম। সোমবার (১৫ জুন) মারা যান ‘ওয়ান লাভ’ খ্যাত এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

এজের আইনজীবী উর গোক্কোয়ুন এক বিবৃতিতে জানিয়েছেন, অভিনেত্রী তার মায়ের সঙ্গে বাড়িতেই ছিলেন, সেখানেই মারা যান তিনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এজে। তদন্ত এখনো চলমান। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আইনজীবী উর গোক্কোয়ুন বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশিত হলে, তা জনসাধারণকে জানানো হবে। একই সঙ্গে এজে ইরতামের পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

অভিনেত্রী এজের মা নুরিয়ে ইরতাম পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। ‘নিউ পেজ উইথ কানসু কানান’ নামে একটি টিভি অনুষ্ঠানে সেই বক্তব্য প্রকাশ করেছে।  অভিনেত্রী এজের মায়ের বয়ান প্রকাশ্যে আসার পর তার মৃত্যু নিয়ে খানিকটা রহস্য তৈরি হয়েছে। এ বক্তব্যে এজের মৃত্যুর আগের কয়েক ঘণ্টার বর্ণনা উঠে এসেছে।

নুরিয়ে ইরতাম জানান, তিনি ও তার মেয়ে (এজে) বিকেল ৫টা ৫১ মিনিটে তাদের পাশের বাড়িতে জন্মদিনের একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তারা কেক কাটেন, কিছু সময় কাটান। রাত ৮টা ৩৬ মিনিটে বাড়ি ফিরেন তারা।

বাড়ি ফেরার পর এজে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ করেন। জন্মদিনের অনুষ্ঠানে অ্যালকোহলও পান করেছিলেন এজে, ফলে তাকে বিছানায় শুইয়ে দেন তার মা। রাতে একবার মেয়েকে বাথরুমে যেতে দেখেন, এরপর আবার ঘুমাতে যান। পরের দিন সকালে নাশতার জন্য মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি বলে জানান নুরিয়ে ইরতাম।

পরের ঘটনা বর্ণনা করে নুরিয়ে ইরতাম বলেন, “আমি যখন তার ঘরে প্রবেশ করি, তখন দেখি তার মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছে। সে প্রচুর মদ পান করেছিল; একই সঙ্গে শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও গ্রহণ করেছিল।”

১৯৯১ সালের ১৪ জুন, তুরস্কের শিবাসে জন্মগ্রহন করেন এজে ইরতাম। ইয়াসার বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে ‘রানঅ্যাওয়ে ব্রাইডস’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেশি’-সহ আরো অনেক সিরিজে অভিনয় করেন তিনি।

Tags: মারা গেছেনলিড বিনোদন
Previous Post

‘মাসুদ রানা’র জমকালো প্রিমিয়ার, সমালোচনার আগে দেখার অনুরোধ

Next Post

নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল

Next Post
আদনান ও হিমেল শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন স্বপ্ন নিয়ে ফিরছেন ‘প্রিয়তমা’র সফল জুটি আদনান-হিমেল

ধর্ষণ

স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT