চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

এস কে রাসেল by এস কে রাসেল
8:35 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
নিহত ব্যক্তির পাশে পুলিশ ও সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছেন রাজিব মিয়াসহ আরো কয়েকজন। এই সংঘর্ষের সময় বাড়িঘরেও আগুন দেয়ার ঘটনা ঘটে।

নিহত হিমেল মিয়া (৩০) বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে। আহত রাজীব মিয়া মৃত চান্দু মিয়ার ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: এমদাদুল হক একই এলাকার বাসিন্দা। গত ৫ আগস্টের পর থেকে এই দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত একসপ্তাহ আগে মাদক সেবনের সময় দুই গ্রুপের কয়েকজন বড়-ভাই ছোট-ভাই নিয়ে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়।

এর পরের দিন সন্ধ্যায় আবারো তারা আগের দ্বন্দ্ব নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। ঘটনাটি বড় হওয়ার পরও কোন সমাধান না হওয়ায় এরই জের ধরে শুক্রবার সংঘর্ষ বাঁধে। এসময় হিমেলকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন ও গুলিবিদ্ধ হয়ে আহত হয় রাজিব। হিমেলকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নেওয়া হয় পরবর্তীতে ময়মনসিংহ নেওয়ার পথে তিনটার সময়ে হিমেল মারা যায়। নিহত হিমেল যুবদল নেতা রাজন মিয়ার খালাতো ভাই ও আহত রাজীব তার সহোদর বড় ভাই।

বৌলাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণেই আজ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুজন আহত হয়। শুনেছি হিমেল ময়মনসিংহ নেওয়ার পথেই মারা গেছে।

কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা সাজ্জাদুল ইসলাম জানান, এমদাদ ও রাজন দুইজনই যুবদলের নেতা। গত ৫ আগস্টের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। আজ সকালে দুই গ্রুপের সংঘর্ষে হিমেল গুরুতর আহত হয়। তার শরীরে বিভিন্ন কোপের চিহ্ন রয়েছে। ময়মনসিংহ নেওয়ার পথে হিমেল মারা যায়। এই ঘটনায় রাজিব নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। এই ঘটনা শোনার পর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।

Tags: একজন নিহতদুই গ্রুপের সংঘর্ষযুবদলশহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল
Previous Post

সুখরঞ্জন বালির অভিযোগে নির্মম ভয়াবহতার বর্ণনা

Next Post

সভা-সমাবেশে প্রচলিত কিছু অসংগতি এবং আমাদের করণীয়

Next Post
প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি রাজনীতিবিদ ও সমাজকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

সভা-সমাবেশে প্রচলিত কিছু অসংগতি এবং আমাদের করণীয়

বিমান চলাচল ঝুঁকি: ১০৬ ফ্ল্যাটের ক্ষতিপূরণ প্রশ্নে সোমবার রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT