চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙামাটির দুর্গম এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
10:40 পূর্বাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙামাটির দুর্গম এলাকায় দুই গ্রুপের গোলাগুলির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটির কাউখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। 

গতকাল বুধবার ২৬ নভেম্বর সন্ধ্যার দিকে কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম রইশ্যাবিলি নামক এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহত ও আহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ বলেন, গোলাগুলির ঘটনায় একজন নিহত ও চারজন আহত হওয়ার সংবাদ পেয়েছি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও প্রসীত গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সশস্ত্র দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এলাকাটি দীর্ঘদিন ধরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমার দল সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। ধরণা করা হচ্ছে, এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা আরও জানায়, গোলাগুলির সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

সংশ্লিষ্ট সুত্র ও স্থানীয়রা জানান, কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা মিতিঙ্গাছড়ি ও রইস্যাবিলী এলাকাটি ইউপিডিএফ’র প্রসীতপন্থি গ্রুপের দখলে ছিলো। গত এক সপ্তাহ যাবত উক্ত এলাকাটি জেএসএস’র একটি গ্রুপ দখলে নিতে উক্ত এলাকায় অবস্থান করে। পিসিজেএসএস’র একটি গ্রুপ উক্ত এলাকায় অবস্থান করার বিষয়ে ইউপিডিএফ’র অঙ্গ-সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও কাউখালীর ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা গত ২৩ নভেম্বর সংবাদ সন্মেলন করে ঘাগড়া, মিতিঙ্গাছড়ি ও রইস্যাবিলি এলাকায় ৩৫/৪০ জনের সশস্ত্র একটি গ্রুপ অত্যাধুনিক অস্ত্র নিয়ে অবস্থান করার কারণে স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন করার তিনদিন পর গোলাগুলির এ ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার সময় উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনায় স্থানীয়রা দিগ্বিদিক ছুটতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Tags: আধিপত্য বিস্তারগোলাগুলি
Previous Post

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

Next Post

হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ

Next Post
নিরাপত্তা বাহিনী দুই ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধের ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ

গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার, সেনাবাহিনী ক্ষমতা দখল. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার, সেনাবাহিনীর ক্ষমতা দখল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT