চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টের গুলিতে একজন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেটি (৩৭), তিনি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং একজন নার্স। শনিবার (২৪ জানুয়ারি) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফেডারেল কর্তৃপক্ষ দাবি করেছেন, প্রেটি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং নিহতের পরিবার এই দাবি অস্বীকার করেছে।

রবিবার(২৫ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি এই তথ্য জানায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, এজেন্টরা অভিবাসন আইন প্রয়োগের জন্য একটি বিশেষ অভিযানে ছিল। এ সময়, প্রেটি একটি হ্যান্ডগান নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে আসেন, আর এরপরই আত্মরক্ষায় গুলি চালানো হয়। তবে নিহতের পরিবারের দাবি, প্রেটির হাতে কোনো অস্ত্র ছিল না, বরং তিনি একটি ফোন ধরেছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, প্রেটি রাস্তার মাঝে দাঁড়িয়ে এজেন্টদের ভিডিও ধারণ করছিলেন, এবং তার পাশে কিছু লোক হইচই করতে থাকেন। এমন সময় এক এজেন্ট তাকে আক্রমণ করে এবং পরে গুলি চালানো হয়।

নিহতের বাবা-মা এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। তাদের ভাষ্য, প্রশাসন তাদের ছেলের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা বলেন, “আমাদের ছেলের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তা অগ্রহণযোগ্য। আলেক্স কোনো অস্ত্র ধারণ করেনি। তিনি শুধু ফোন নিয়ে সাহায্য করতে চেয়েছিলেন।”

এদিকে, মিনিয়াপোলিস পুলিশ প্রধান জানিয়েছেন, প্রেটি সম্ভবত একটি বৈধ অস্ত্রধারী ছিলেন এবং তার কাছে একটি পারমিট ছিল। তবে, ফেডারেল কর্তৃপক্ষ এই ঘটনার বিস্তারিত জানায়নি, যা স্থানীয় পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজও এ ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করে বলেছেন, “ভিডিও প্রমাণে স্পষ্ট, এটি মিথ্যা। আমাদের কাছে সত্যি প্রমাণ আছে।”

এ ঘটনার পর, মিনিয়াপোলিসে প্রতিবাদ আরো তীব্র হয়েছে, এবং স্থানীয় নেতারা ফেডারেল এজেন্টদের শহর থেকে বের হয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাটি সম্প্রতি মিনিয়াপোলিসে এক অভিবাসন এজেন্টের হাতে রেনি নিকোল গুডের মৃত্যুর ঘটনার পর ঘটেছে, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় ফেডারেল কর্তৃপক্ষ বা স্থানীয় পুলিশ পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্তের খবর আসেনি, তবে ঘটনার ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

Tags: অভিবাসন আইনমিনিয়াপোলিসযুক্তরাজ্যে
Previous Post

ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

Next Post

ইরানের পাশে পাকিস্তান-ভারত: জাতিসংঘে ভোটের সমীকরণ

Next Post

ইরানের পাশে পাকিস্তান-ভারত: জাতিসংঘে ভোটের সমীকরণ

জামায়াতের আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT