চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ড ট্র্যাজেডি: হতাহতদের জন্য বরাদ্দ ১ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 05, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সীতাকুণ্ড ট্র্যাজেডি নিহতের জন্য দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ ১ কোটি টাকার বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থের সাথে ১ হাজার মানুষের জন্য শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার ডিপোতে ভয়বহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুনে ক্যামিকেল কন্টেইনারে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে প্রায় তিন কিলোমিটার এলাকা। ভেঙ্গে পড়ে আশপাশের ঘরবাড়ির দেয়াল এবং জানালা।

বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  শনিবার রাত থেকে জ্বলতে থাকা আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪শ’র বেশি দগ্ধ ও আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

ঘটনার পর থেকেই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে কাজ শুরু করে ফায়ারসার্ভিস, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণ। এর আগে কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করে।

এরই মধ্যে নিহতদের পরিবারকে ১লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ এবং উন্নত চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

 

Tags: অগ্নিকাণ্ডচট্টগ্রামসীতাকুণ্ডসীতাকুণ্ড ট্র্যাজেডি
Previous Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: ঘটনা তদন্তে কমিটি

Next Post

চলতি বছরও জেএসসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্পের ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরও জেএসসি পরীক্ষা হচ্ছে না: শিক্ষামন্ত্রী

কন্টেইনারে আগুন লেগে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: একেকটি কন্টেইনার যেন শক্তিশালী বোমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT