চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ক্লিকে হলিউড-বলিউডের ২ হাজার ছবি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
বিনোদন ও সিনেমার বিভিন্ন ছবি, হলিউড ও বলিউডের জনপ্রিয় সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গায় সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টফি কর্তৃপক্ষ।

লায়নসগেট প্লে’র সাথে এক চুক্তির মধ্য দিয়ে এখন টফি এর সকল ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, ক্রিটিকালি অ্যাক্লেইমড চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় বাজারের চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবসক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব মুভি দেখা যাবে বলে জানানো হয়।

সাবস্ক্রাইবাররা এখন মাসে মাত্র ৯৯ টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করার সুযোগ পাবেন, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে।

টফি বলছে, জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো মারদাঙ্গা অ্যাকশন থেকে শুরু করে ‘জব উই মেট’র মতো কালজয়ী রোমান্স, টফির লাইব্রেরিতে সব বয়সীদের উপযোগী কনটেন্ট রয়েছে। দর্শকরা এখন দ্য বিকিপারের মতো হলিউডের অনবদ্য মুভি থেকে শুরু করে টোকিও ভাইসের মতো প্রশংসিত সিরিজ; গোলমালের মতো বলিউডের হিট মুভি থেকে শুরু করে ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র মতো আনলিমিটেড ফান খুব সহজেই উপভোগ করতে পারবেন। একইসাথে, সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএসসহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো দেখার সুযোগ পাবেন, যা তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “ইন্টারন্যাশনাল ওটিটি প্লাটফর্ম অনেক সময় আমাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম হিসেবে টফি এসমস্ত প্রিমিয়াম কনটেন্টকে সবার জন্য সহজলভ্য করে তুলছে, যেন মাত্র এক ক্লিকে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় বিনোদন উপভোগ করা যায়। লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও সকল ব্যবহারকারীর জন্য সমৃদ্ধ এন্টারটেইনমেন্ট অপশন যুক্ত করার মাধ্যমে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করবো আমরা।”

Tags: ওটিটি প্লাটফর্মটফিবলিউডলিড বিনোদনহলিউড
Previous Post

পিলখানায় হত্যাকাণ্ড: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচার শুরু

Next Post

আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল

Next Post
বাংলাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের ছবি, মানুষ পণ্য নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল

ধুলাবালি ও ধোঁয়া ছড়ানো ঢাকায় যানবাহন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘বিপজ্জনক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT