আল্লাহ যদি বাংলাদেশের কাউকে অসম্মানিত ও হাসি-তামাশার পাত্র করতে চান, তখন তাকে প্রতিমন্ত্রী বা রাজনৈতিক উপদেষ্টা (সচিব পদমর্যাদা) বানিয়ে দেন, এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।
তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক উপদেষ্টার নাম উল্লেখ করেননি।
সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।









