চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে হারিয়ে যাবে যেসব পেশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 04, মে 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
রোবটরা কম্পিউটার ও হেডফোন ব্যবহার করে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর কারণে আগামী পাঁচ বছরে পৃথিবীজুড়ে কাজ হারাতে পারেন এক কোটি ৪০ লাখ মানুষ। এছাড়া ১০ পেশার মানুষের কর্মসংস্থান কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে যাবে বলে মনে করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ। পাশাপাশি এআই এর ধাক্কা কাটিয়ে বাড়বে কিছু পেশার চাহিদা।

বৃহস্পতিবার (৪ মে) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফের এক সমীক্ষায় এমন তথ্য উঠে আসে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার নিয়ে পৃথিবীজুড়ে আলোচনা হচ্ছে, সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এর ব্যবহার। বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে ইতোমধ্যেই এর ব্যবহার শুরু হয়েছে। যেভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়ন ঘটছে, তাতে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলছে।

একইসাথে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন সংস্থায় কর্মী সঙ্কোচন হবে বলে মনে করছেন গবেষকরা। তারা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারের ভালো দিক যেমন আছে, তেমনই রয়েছে নেতিবাচক কিছু বিষয়। তার মধ্যে অন্যতম হলো কর্মীসঙ্কোচন।

গবেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য সংস্থাগুলো যেমন কিছু কর্মী নিয়োগ করবে, তেমনি এর ব্যবহারের ফলে পুরনো অনেক কর্মীর আর প্রয়োজন বোধ করবে না সংস্থাগুলো। সেখান থেকেই আসতে পারে কর্মী ছাটাই। আগামী ৫ বছরে কোন কোন পেশায় ‘এআই’ হানা দিতে পারে সম্প্রতি তার একটি তালিকাও প্রকাশ করেন তারা।

ব্যাংকের চাকরির ক্ষেত্রে এআই-এর একটি বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন গবেষক দল। তারা বলছেন, ‘অনলাইন ব্যাংকিং’ এর সুবিধা থাকায় এমনিতেই এখন ব্যাংক কর্মীদের কাজ অনেকটাই কমেছে। তবে কয়েক বছরে এআই-এর কৃপায় সশরীরে ব্যাংকে গিয়ে প্রয়োজন মেটানোর আর প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। এর ফলে গোটা বিশ্বজুড়ে কাজ হারাতে পারেন অসংখ্য ব্যাংক কর্মী।

এছাড়াও তারা মনে করছেন, পোস্টাল সার্ভিস ক্লার্ক, ডেটা এন্ট্রি কর্মী, ক্যাশিয়ার, হিসাব রক্ষক এআই-এর কারণে আগামী ৫ বছরে এই ধরনের পেশাগুলো প্রায় এক তৃতীয়াংশেরও বেসি কমতে পারে।

সম্প্রতি ‘এআই-এর কার্যকারিতা’ নিয়ে একটি আলোচনা সভা বসেছিল। সেখানে উঠে এসেছে ২০২৭ সালের মধ্যে আট কোটি তিন লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বেন। আগামী ৬ বছর শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারে প্রায় এক কোটি ৪০ লাখ মানুষের কাজ চলে যাবে। যা বর্তমান কর্মসংস্থানের প্রায় দু’শতাংশ।

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৬

Next Post

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Next Post
প্রাণ হারানো মোটরসাইকেল আরোহীদের মৃতদেহের পাশে লোকজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

পেট্রোলিয়াম তেল বোতলসমূহ, খুচরা বিক্রেতা দোকানে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়লো ভোজ্য তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT