চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য ঘটনায় ঢাকাই ছবিতে নব্বইয়ের অন্ধকার জগৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
ঢাকাই ছবির অন্ধকার জগতের ছবি, যেখানে অগ্নিসংযোগ ও অস্থিরতা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম! তাদের কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, কেউ আবার ক্রস ফায়ারে নিহত হয়েছেন! ঢাকার সেই ভয়ঙ্কর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’।

আড়াই শতাধিক নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন। নিজের প্রথম সিনেমা নির্মাণের খবরটি চ্যানেল আই অনলাইনকে উচ্ছ্বাস প্রকাশ করে জানান ‘স্বর্ণমানব’-খ্যাত এই পরিচালক।

বলেন, থ্রিলার ও সাসপেন্স নির্ভর এ সিনেমার শুটিং হবে আগামী মে-তে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে প্রধান দুটি চরিত্রে ঢাকা ও পশ্চিমবঙ্গের দুজন থাকবেন। অন্যান্য চরিত্রগুলো করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সিনেমাটির ঘোষণা দিচ্ছেন আবু হায়াত মাহমুদ।

পরিচালক বলেন, বাংলাদেশ থেকে অ্যাক্টর থাকবে এবং ইন্ডিয়ান থেকে অ্যাকট্রেস থাকবেন। কথাবার্তা অনেকটা চূড়ান্ত করেছি, শুটিংয়ের আগে জানাবো। এখন সিনেমার বাজার অনেক বড় হচ্ছে। দেশের বাইরে মুক্তি দিতে গেলে কাস্টিং বিষয়টি ভ্যালু ক্রিয়েট করে। সেভাবেই প্ল্যান করেছি।

প্রথম সিনেমা নির্মাণ করতে যাওয়া প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, নিজের মধ্যে ফিল্ম বানানোর জন্য ভাইব্রেশন অনুভব করছি। আড়াই’শ মতো নাটকে গল্প বলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাবো। শুরু থেকে আমার ফিল্ম নির্মাণের ইচ্ছে ছিল। পারফেক্ট টাইমের অপেক্ষায় ছিলাম। এখন উপযুক্ত সময়। ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো কনটেন্ট, গল্পটা সঠিকভাবে বলা এবং প্রেজেন্টেশন দিতে পারলে আমার বিশ্বাস মানুষ পছন্দ করবে।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) তৎকালীন সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মাণে উদ্যোগ নিলেও এতে বিশেষ কোনো ব্যক্তির পোট্রে থাকছে না বলে জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যুক্ত হবে আরও কিছু প্রডাকশন হাউজ।

Tags: আন্ডারওয়ার্ল্ডআবু হায়াত মাহমুদওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকাতারিক আনাম খানলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমসালাউদ্দিন লাভলুসিনেমা
Previous Post

ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

Next Post

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘আর্টিকেল ৩৭০’

Next Post
বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘আর্টিকেল ৩৭০’ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘আর্টিকেল ৩৭০’

ব্র্যাক ইউনিভার্সিটিতে কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে কোয়ালিটি জার্নাল পাবলিকেশন্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT