মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থগিত করেছে চীন। ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। চীনের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলেছে হোয়াইট হাউজ। তাইওয়ানের আকাশ এবং জলসীমায় চীনের সামরিক মহড়া অব্যাহত রয়েছে।








