চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৭১ সালে আজকের দিনে ঘোষণা করা হয় স্বাধীনতার ইশতেহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 03, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা উপলক্ষে জনসমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭১ এর মার্চে সময় যত গড়াচ্ছিল ততই উত্তাল হয়ে উঠছিল দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া কর্মসূচি অনুযায়ী, একাত্তরের ৩ মার্চ পল্টনে হয়েছিল স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের জনসভা। যেখানে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার।

১৯৭১ সালের ৩ মার্চের ওই জনসভায় জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় চার মূলনীতিও ঘোষণা করা হয়।

২ মার্চ ছিল ঢাকায় হরতাল আর ৩ মার্চ সারা দেশে হরতাল। এদিন পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান ১০ মার্চ জাতীয় পরিষদের দু’প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টোসহ ১২ নেতার বৈঠক আহ্বান করেন। তবে বঙ্গবন্ধু বৈঠক প্রত্যাখ্যান করেন।

৩ মার্চ আগে থেকেই নির্ধারিত ছিল পল্টনের জনসভার কর্মসূচি। যেখানে যোগ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক শাসকদের ব্যারাকে ফিরে যাওয়ার শর্ত দেন। সেখানেই বঙ্গবন্ধু তার অনুপস্থিতিতে আন্দোলন সংগ্রাম কীভাবে চলবে তার রূপরেখা দেন এবং ঘোষণা দেন অসহযোগ আন্দোলনের। সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ।

২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বাংলাদেশের যে পতাকা ওড়ানো হয়েছিল, সেই পতাকাকে জাতীয় পতাকা ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি জাতীয় সঙ্গীত এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয় ইশতেহারে।

কারফিউ ভেঙে ঢাকায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। সারা দেশে সর্বাত্মকভাবে হরতাল পালন করা হয়। বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। চট্টগ্রামে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও গুলিতে অন্তত ৪০০ মানুষ হতাহত হন।

Tags: ৩ মার্চউত্তাল মার্চ
Previous Post

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা

Next Post

অনুপম-প্রস্মিতার বিবাহোত্তর সংবর্ধনার ছবি প্রকাশ্যে

Next Post
বিবাহোত্তর সংবর্ধনায় অনুপম ও প্রস্মিতা হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুপম-প্রস্মিতার বিবাহোত্তর সংবর্ধনার ছবি প্রকাশ্যে

টেক্সাসে দাবানলে পুড়ে যাচ্ছে বিশাল বনাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে পুড়ে ছাই ১০ লাখ একর বন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT