চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ভরপুর বিনোদন দিবে অমির ‘হোটেল রিল্যাক্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 07, এপ্রিল 2023
in বিনোদন
A A
নাটক ও বিনোদনের জন্য চ্যানেল আই অনলাইন এর জনপ্রিয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইম, থ্রিলার-সাসপেন্স কিংবা নৃশংস গল্প দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা ওটিটির দর্শকরা এবার পাবে পরিপূর্ণ বিনোদন। তাদের মন মজাতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’।

‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজটি আসন্ন ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

মুক্তির আগে শুক্রবার সন্ধ্যায় হোটেল রিল্যাক্স’র লুক প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে।

প্রত্যেকের আলাদা আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরেই নজর কেড়েছে। যা আগ্রহ বাড়িয়েছে নেটিজনদের।

এই ওয়েব সিরিজে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পূর্ণিমা। অন্যান্য চরিত্রে অভিনয় করা প্রত্যেকেই জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট’র সদস্য।

পরিচালক অমি জানান, প্রতিটি চরিত্রের আলাদা নিজস্বতা থাকবে। যা তার পরিচালিত পূর্বের কাজগুলোতে ছিল। পাশাপাশি তিনি শুটিং থেকে পোস্ট প্রডাকশনে সময় নিয়ে কাজটি করছেন।

এটি কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।

অমি বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

বঙ্গ’র চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, হোটেল রিল্যাক্স পপুলার জনরায় নির্মিত। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। সে সততা নিয়ে কাজটি করেছে। আমরা মনে করি অমি ও বঙ্গ-এর প্রথম ওয়েব সিরিজ মুক্তির পর সুনাম অর্জন করবে।

Tags: অমিচাষী আলকপলাশপাভেলপারসা ইভানাপূর্ণিমাবাচ্চুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলুশিমুল শর্মাহোটেল রিল্যাক্স
Previous Post

আগুনে ক্ষতিগ্রস্ত তেলুগু কলোনিতে খাদ্য সামগ্রী বিতরণ

Next Post

স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ভাষণে শান্তি ও উন্নয়ন 강조 করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতি থেকে হিংসা-হানাহানি দূর করতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT