চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুটিং স্মৃতি নিয়ে আবেগে ভাসলেন অমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
ছয় বন্ধু হাসি-মজায় মেতে উঠেছে ছাদে, ব্যাচেলর পয়েন্টের সিজন থ্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর অন্যতম ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকের এতোটাই পছন্দের যে, নাটকটির ‘সিজন-৪’ চলছে। তবে শুক্রবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর দর্শকদের জন্য দুঃসংবাদ দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, শনিবার (২৪ ডিসেম্বর) রাতেই ১১৬ তম পর্বের মাধ্যমে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৪!

নাটকটির প্রতিটি অ্যাপিসোডের সাথে হাজারও স্মৃতি লেপ্টে আছে প্রতিটি সদস্যের। গত মাসেই ‘সিজন ৪’ এর শুটিং শেষ করেছেন নির্মাতা। এর পর থেকেই স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তিনি।

শুক্রবার রাতে চ্যানেল আই অনলাইনকে অমি জানালেন,‘এক বছরের জার্নি। প্রত্যেক মাসেই আমরা ব্যাচেলর পয়েন্টের শুট করতাম। দর্শকেরা যেমন দেখতে অভ্যাসে পরিণত হয়েছিল, আমারও তেমন কাজ করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা লাস্ট লট যখন শুট করি তখন সবারই খারাপ লাগছিল, গত মাসে শুটিং শেষ হয়। শেষ দিনের শুটিং-এর সময় আমার সত্যি খুব খারাপ লেগেছিল, মনে হচ্ছিল কী যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে।’

আবেগাপ্লুত অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আরও বলেন,‘দিনশেষে একটাই কথা বলবো। কিছু কাজ খুব আপন হয়ে ওঠে, কিছু কাজ খুব কাছের হয়ে থাকে। যখন আমার বয়স হয়ে যাবে, শারীরিক মানসিক শক্তি থাকবে না, ডিরেকশন দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আমি বলতে পারবো, যখন আমি ইয়াং ছিলাম ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি নাটক বানাতে পেরেছিলাম।’

ব্যাচেলর পয়েন্ট এর ক্যামেরার সামনে পেছনে যারা ছিলো, প্রত্যেকেই নাটকটি ওউন করেছে বলেও জানান অমি। অমি বলেন,‘ব্যাচেলর পয়েন্ট এখন সবার কাছে একটি আবেগের নাম। শুধু আমি নই, আমার এই নাটকের যারা চরিত্র তাদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। তারাও একইভাবে লালন করছে এবং মানুষের ভালোবাসাটাও সেভাবেই পায়।’

‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন-৪ এর জন্য সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন জানিয়ে এই নির্মাতা বলেন,‘সিজন ৪- এ অস্বাভাবিক ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি। এখন পর্যন্ত সিজন-৪- এ সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি দর্শকদের মতামত এবং ভিউ আমরা সিজন ৪ এ পেয়েছি। বিভিন্ন রেকর্ড এর অংশিদার হয়েছি। ব্যাচেলর পয়েন্টের প্রতি এপিসোড মানুষ আপন করে দেখে। এটা আমাদের জন্য অন্য রকম একটা ভালোলাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই কৃতজ্ঞ। এটা আমাদের জন্য আনন্দের।’

ব্যাচেলর পয়েন্ট এর ‘সিজন ৫’ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, জানতে চাইলে অমি বলেন,‘না, এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আর একটা সিজন নিয়ে পরিকল্পনা করতে গেলে তো লম্বা সময়ের প্রয়োজন। ততদিন বেঁচে নাও থাকতে পারি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই চরিত্রগুলো একসঙ্গে নাও থাকতে পারে। ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ আবার হবে? সবাই কি আমরা বেঁচে থাকবো? ‘সিজন-৪’ এর শেষ লগ্নে এরকম নানা প্রশ্ন ঘুরছিল।’

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরে বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজন সহ বহু অভিনেতাকে।

Tags: অমিআবদুল্লাহ রানাআশুতোষ সুজনকাজল আরেফিন অমিচাষী আলমনাটকপলাশপাভেলপারসা ইভানাফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসাবিলা নূর
Previous Post

চ্যানেল আইয়ে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’র নামফলক উন্মোচন 

Next Post

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন (সোহরাওয়ার্দী উদ্যান থেকে)

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদদাতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সরাসরি রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন (সোহরাওয়ার্দী উদ্যান থেকে)

রাজশাহীতে ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীরা ভিড় করে স্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে ট্রেনের শিডিউল বিপর্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT