চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌনে ৩ মিনিটের ‘অসময়’-এ যা দেখা গেল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 10, জানুয়ারি 2024
in বিনোদন
A A
দৃশ্যের কেন্দ্রে নারী অভিনেত্রী, আশেপাশে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীসহ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় থাকা ‘অসময়’ ওয়েব ফিল্মে সোসাইটির শো-অফের গল্প দেখাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত পরিচালক কাজল আরেফিন অমি। ১৮ জানুয়ারি বঙ্গ-তে এটি মুক্তি পাবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তারকা বহুল এই ওয়েব ফিল্মটির পৌনে ৩ মিনিটের ট্রেলার!

যেটি প্রকাশের পর দর্শকরা মতামত জানিয়ে বলছেন, তাদের ‘অসময়’ দেখার আগ্রহ বেড়েছে। ট্রেলারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের চরিত্রগুলোর আভাস পাওয়া গেছে। বঙ্গ কর্তৃপক্ষ ইতোমধ্যে জানিয়েছে, ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইবার করে দর্শকরা ‘অসময়’ দেখতে পারবেন।

কাজল আরেফিন অমি বলেন, ‘অসময়’ এই সময়ের গল্প। আমরা যেটা না, কিন্তু সেটা দেখাতে যেন বেশী পটু! সমাজের শো-অফের কিছু গল্প আমরা এতে দেখাবো। আমাদের সোসাইটির বেশিরভাগ মানুষ সুন্দর পোশাক পরে চলাফেরা করে। তারা এমন ভাব ধরে যে অনেক পশ! কিন্তু ভিতরটা পোশাকের মতো সুন্দর না, বরং গার্বেজ। এই মানুষগুলো মুখোশধারী রূপ নিয়ে সমাজে বসবাস করে।

অসময়-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। আরও আছেন অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশ।

‘অসময়’-এর প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘অসময়’-এর গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। এটি হবে বঙ্গ-এর পক্ষ থেকে আমাদের দর্শকের জন্য নিউ ইয়ার গিফট! আমরা আশা করছি দর্শক ‘অসময়’কে সেভাবেই আপন করে নেবেন, যেমনটা ‘হোটেল রিল্যাক্স’ অথবা ‘ফিমেল ৩’-কে করেছেন।

Tags: ইন্তেখাব দিনারইরেশ জাকেরইসরাত জাহিন আহমেদওয়েব ফিল্মওয়েব সিরিজকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশতারিক আনাম খানতাসনিয়া ফারিণনাটকফারিণবঙ্গমনিরা মিঠুরুনা খানলামীমা লামশরাফ আহমেদ জীবনশাশ্বত দত্তশাহেদ আলীশিমুল শর্মা
Previous Post

নতুন মন্ত্রিসভায় ফোন পেলেন যারা

Next Post

হঠাৎ প্রথম টি-টুয়েন্টিতে নেই কোহলি

Next Post
বিরাট কোহলি ব্যাট হাতে প্রস্তুত, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ প্রথম টি-টুয়েন্টিতে নেই কোহলি

নাজমুল হাসান হাস্যোজ্জ্বল মুখে, বাংলাদেশ ক্রিকেটের নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী হচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT