চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ওটিটিতে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর নতুন রেকর্ড!

বিশ্বের ৫০টি দেশ থেকে প্রি-বুকিং, যে বাস্তবতা জানালেন অমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 07, জুন 2025
in বিনোদন
A A
চারজন যুবক হাসিমুখে আনন্দে ভরা ছবি, ঘরে বসে বন্ধুদের সাথে মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রি-বুকিংয়ে রেকর্ড গড়েছিল কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’। প্রতিবারের মতো এবারও নিজের রেকর্ড নিজেই ভাঙলেন জনপ্রিয় এই নির্মাতা।

তার নতুন সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আগের সেই রেকর্ড ভেঙে দিয়েছে, যা ওটিটি ইন্ডাস্ট্রির জন্য অনন্য নজির!

১ জুন সংবাদ সম্মেলন করে কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছিলেন, পবিত্র ঈদুল আযহার রাত থেকে একসঙ্গে ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে।

নির্মাতার সেই ঘোষণায় ব্যাচেলর পয়েন্টের অনুসারীদের মধ্যে হুলস্থূল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করতে শুরু করেন।

কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনো দেখে নাই। পরিস্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই অ্যাচিভমেন্ট আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি অ্যাচিভমেন্ট।

ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির বানানো ‘ফিমেল ৪’, সেই তুলনায় ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন আরও তিনগুণ রেসপন্স পাচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, ‘ফিমেল ৪’র চেয়ে নতুন সিজন রিলিজের আগেই প্রি-বুকিংয়ে বেশি রেসপন্স এসেছে, বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে দর্শক প্রি-বুকিং করেছে।

অমি বলেন, এবার আমি ব্যাচেলর পয়েন্টের প্রযোজক। তাই আমার কাছে ড্যাশবোর্ড রয়েছে। দর্শকের প্রি-বুকিং চাপটা দেখতে পাচ্ছি। তবে আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। বঙ্গ কর্তৃপক্ষ নিজেই এই বিষয়টি আনন্দের সঙ্গে দর্শকদের সঙ্গে শেয়ার করবেন।

মজার অভিজ্ঞতা শেয়ার করে অমি বলেন, আমার সন্তানের আকিকার জন্য হাটে গিয়েছিলাম। যার থেকে খাসি কিনেছি সেও বলেছে, ভাই একসাথে আট এপিসোড দেখার জন্য পাশ কিনে ফেলেছি। টাকা দিয়ে দেখতে কোনো অসুবিধা নাই, কারণ যে আনন্দ পাই সেটা ৪০ টাকার কাছে কিছু না। আসলে প্রচুর মানুষ পাশ কিনেছে। একসাথে আটপর্ব দেখার বিষয় দর্শক অনেক পজিটিভাবে গ্রহণ করেছে।

ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে।

জুলাইয়ে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইতে দেখা যাবে।

এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

Tags: অমিওটিটিকাজল আরেফিন অমিপলাশবঙ্গব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৫মারজুকলিড বিনোদন
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

Next Post

ত্যাগ হোক সমাজ বদলের এক নতুন উচ্চারণ: উপদেষ্টা আসিফ

Next Post
উপদেষ্টা আসিফের সাক্ষাৎকার, সমাজ পরিবর্তনের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্যাগ হোক সমাজ বদলের এক নতুন উচ্চারণ: উপদেষ্টা আসিফ

করোনা মহামারীর সময়ে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ এলে সবারই স্বপ্ন বাড়ি যাবে, ব্যতিক্রম শুধু প্রবাসীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT