চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাজ ভালো হলে চিৎকার করে বলবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন দলের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা শিল্পীদের জন্মদিনে ভক্তরা ধুমধাম আয়োজনে জন্মদিন পালন করে থাকেন। এই রীতি নির্মাতাদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না! কিন্তু প্রতিবছর ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমির জন্মদিনে চিত্রটা ভিন্ন থাকে। তার জন্মদিন এলেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা জড়ো হয়ে জন্মদিন পালন করেন।

এবারের জন্মদিনেও হয়নি ব্যতিক্রম। শুক্রবার কেক কেটে, নাচে গানে গেট টুগেদারের মাধ্যমে পালিত হল কাজল আরেফিন অমির জন্মদিন।

এদিন ‘কাজল আরেফিন অমি ফ্যানস কমিউনিটি’র উদ্যোগে জন্মদিন পালন করা হয় ধানমন্ডির একটি রেস্তোরাঁয়। ভক্তদের এই ভালোবাসা প্রকাশকে অমি তার জন্মদিনের ‘সেরা উপহার’ মনে করে বলেন, প্রতিবারই তারা আমাকে সারপ্রাইজড করে।

সেখানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা অভিনেতা পলাশ, শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, পাভেল এবং প্রযোজক মুশফিকুর রহমানসহ আরও অনেকে।

অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান পলাশ, যিনি কাবিলা নামে ব্যাপক পরিচিত। তিনি বলেন, আজকে আমার যা কিছু যত ব্যস্ততা সবকিছু অমি ভাইয়ের জন্য। তিনি আমাকে সঙ্গে না রাখলে আমি এত মানুষের ভালোবাসা পেতাম না, এজন্য তার কাছে সবসময় আমি ঋণী।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, অনেক নির্মাতাদের সঙ্গে কাজ করি। কিন্তু অমির মতো নিবেদিত প্রাণ নির্মাতা কেউ নেই। সে একটি কাজের নেপথ্যে যেভাবে শ্রম দিতে পারে অন্য কারও মধ্যে সেটা দেখিনি। এজন্য অমির সঙ্গে আমাদের আগামীতে আরও অনেকগুলো কাজ হবে।

ফারিয়া শাহরিন বলেন, অমি ভাইয়ের কাছে দেশে বিদেশে অন্তরা নামে পরিচত। এজন্য আমি তার কাছে কতটা গ্রেটফুল বলে শেষ করতে পারবো না।

”জন্মদিন সবাই কষ্ট করে নিজেদের মূল্যবান সময় থেকে আমাকে খুশি করতে ছুটে আসে এতে আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে যাই। এই ভালোবাসার প্রতিদান দেয়া সম্ভব নয়। তবে আমি জায়গা থেকে ভালো কাজের মাধ্যমে আমাকে যারা পছন্দ করেন তাদের ভালোবাসা দিয়ে যেতে চাই। সেই ধারাবাহিকতা আগামীতে অসময় নামে একটি ওয়েব ফিল্ম বানাতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে এ বছরই এই ওয়েব ফিল্ম বঙ্গতে রিলিজ হবে।”

জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে একথাগুলো বলছিলেন সময়ের আলোচিত নির্মাতা অমি।

বাংলাদেশের যুবকদের সমাগম, প্রযুক্তি ও বিনোদন কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি আরও বলেন, সবাই আমাকে অনুপ্রেরণা দেয় বলেই ভালো কাজের চেষ্টা সবসময় বাড়তে থাকে। আমি যদি ভালো কাজ উপহার দিই সেটার প্রশংসা করবেন, খারাপ করলে সেটাও জানাবেন। আমি সবসময় চাই, আমার কাজ থেকে আপনারা চিৎকার করে বলবেন ভালো হয়েছে, খারাপ হলেও সেটাও চিৎকার করে জানাবেন।

অমির জন্মদিন আয়োজনে উদ্যোগী হাসানুর রহমান ইমন জানান, দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন ফ্যান এসেছেন। এমনকি এখানে উপস্থিত থাকতে নদীয়া (পশ্চিমবঙ্গ) থেকে একজন অনুসারী এসেছেন। তিনি বলেন, আমরা অমি ভাইয়ের কাজের অনুসারী। তার পাশে সবসময় আছি। তিনি আরও ভালো ভালো কাজ উপহার দেবেন, আমাদের বিনোদিত করবেন এটা সবসময়ই চাই।

Tags: কাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশফারিয়া শাহরিনলিড বিনোদন
Previous Post

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

Next Post

প্রত্যক্ষদর্শীর বয়ানে মরক্কোর ভয়াবহ ভূমিকম্প

Next Post
মরক্কোর ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যক্ষদর্শীর বয়ানে মরক্কোর ভয়াবহ ভূমিকম্প

অয়ন 'ব্রহ্মাস্ত্র' সিকুয়েল নিয়ে গুজব উড়িয়ে দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্রহ্মাস্ত্র'র সিকুয়েল নিয়ে গুজব উড়িয়ে দিলেন অয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT