চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকের আসনে ফেরদৌসকেই চান ওমর সানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 19, মে 2023
in বিনোদন
A A
ওমর সানী ও ফেরদৌসের ছবি, বাংলাদেশে জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক আরেকটি পরিচয়ে পরিচিত। তিনি ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। প্রয়াত হওয়ায় নায়ক ফারুকের নির্বাচিত আসনটি শূন্য হয়ে পড়েছে। তার স্থানে চিত্রনায়ক ফেরদৌসকে সংসদ সদস্য বানানোর জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি আকর্ষণ করেছেন আরেক নায়ক ওমর সানী। 

দুদিন আগে প্রধানমন্ত্রীর পাশের দাঁড়ানো ফেরদৌসের একটি ছবি ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’

বৃহস্পতিবার রাতে ফেরদৌসের পক্ষে আরেকটি ভিডিও পোস্ট করেছেন ওমর সানী। ১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত ফারুক ভাই গুলশান বনানী থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তার এই জায়গায় আরেকজন অভিনেতাকে দেয়া হোক।’

ওমর সানী ভিডিও বার্তাও আরও বলেন, ‘আমি মনে করি, ফেরদৌস এই আসনের জন্য একদম উপযুক্ত। আমাদের ছোটভাই অভিনেতা ফেরদৌসকে যদি এখানে দেয়া হয় সে ভালো কাজ করবে। আমি অনুরোধ করবো তাকে (ফেরদৌস) এই জায়গায় নমিনেশন দেয়া হোক।’

ফারুকের স্থানে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কিনা জানার জন্য চিত্রনায়ক ফেরদৌসের মুঠোফোনে শুক্রবার দুপুরে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

এদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসন থেকে সংসদ হওয়ার জন্য গেল বছর থেকে প্রচারণায় নেমেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। গুলশান-বনানীর বিভিন্ন দেয়ালে টাঙানো আছে এই অভিনেতার নির্বাচনী প্রচারণা স্বরূপ সমর্থন চাওয়ার পোস্টার।

আকবর পাঠান ফারুকের মৃত্যুর খবর জেনে অভিনেতা সিদ্দিক বলেছেন,‘ফারুক ভাই আমার শ্রদ্ধার বড় ভাই। শুরু থেকে অসুস্থ থাকায় এই এলাকায় তার স্বপ্নগুলো প্রতিফলিত করতে পারেননি। তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আরেকজন শিল্পী হিসেবে আমি সিদ্দিকুর রহমান দায়িত্ব নিতে চাই।’

সিদ্দিকের দাবী, তিনি এখানকার নৌকার বৈঠার দায়িত্ব নিতে চান। বলেন, ফারুক ভাইয়ের সঙ্গে আলাপ করে তার কথাগুলো ধারণ করেছি। এখান থেকে নমিনেশন পেলে দেখিয়ে দিতে চাই ফারুক ভাইয়ের মিশন ও ভিশনগুলো। শিল্পীর স্থানে যদি শিল্পীর রিপ্লেসমেন্ট হয়, সেটা অবশ্যই ভালো হবে।

Tags: অভিনয়চিত্রনায়কনায়কপোস্টফারুকফেরদৌসলিড বিনোদনসংসদ সদস্যসিদ্দিকুরসিনেমা
Previous Post

আরিয়ান কাণ্ডে নতুন তথ্য ফাঁস করলেন সমীরের প্রাক্তন সহকর্মী

Next Post

দর্শক নিয়ে কোনো প্রত্যাশা রাখিনা: যুবরাজ শামীম

Next Post
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বই হাতে নিয়ে সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক নিয়ে কোনো প্রত্যাশা রাখিনা: যুবরাজ শামীম

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাপানে জি-৭ সামিটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-৭ সামিটে যোগ দিতে জাপান যাবেন জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT