চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

৩১তম বিবাহবার্ষিকীর বিশেষ দিনে মৌসুমীকে নিয়ে চিত্রনায়ক ওমর সানী

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:30 অপরাহ্ন 02, আগস্ট 2026
in বিনোদন
A A
বাংলাদেশি দম্পতি, চ্যানেল আই অনলাইন ছবি, পারিবারিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শোবিজে সম্পর্কের ভাঙা-গড়ার গল্প নতুন নয়। তবে সব গুঞ্জন ও চড়াই-উতরাই পেরিয়ে রবিবার (২ আগস্ট) দাম্পত্য জীবনের ৩১তম বছরে পা রেখেছেন ওমর সানী ও মৌসুমী। এই বিশেষ দিনে সম্পর্ক, গুজব-গুঞ্জন, ভালোবাসা ও বর্তমান প্রজন্মের দম্পতিদের জন্য নিজের ভাবনা নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন ওমর সানী:

৩১ বছরের দাম্পত্যজীবন আপনাদের। সম্পর্ক টিকিয়ে রাখার মূল শক্তি কী?

বিশ্বাস, আত্মবিশ্বাস এবং পরস্পরের জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতাই আমাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে। আমরা তো ফিল্ম মিডিয়ার মানুষ। আমাদের অনেক বুঝেশুনে, চোখ-কান খোলা রেখে চলতে হয়েছে। আমাদের নিয়ে অনেকে ব্যবসার ফন্দি আঁটে। তারকা হলে এ দিকেও সচেতন থাকতে হয়।

দীর্ঘ সময়ে আপনাদের নানা গুজব-গুঞ্জন, চড়াই-উৎরাই পার করতে হয়েছে? 

গুজব-গুঞ্জন নিয়ে যারা আলোচনা করে, তারা কি ভালো মানুষ? কোনো এলিট শ্রেণির বা লেখাপড়া জানা শিক্ষিত মানুষ তো এগুলো করে না। যারা টোকাই, রাস্তাঘাটের মানুষ, তারাই ফালতু গুজব নিয়ে আলোচনায় মেতে থাকে। দুনিয়ায় লাখো-কোটি দম্পতি আছে, যারা পরিস্থিতির কারণে শারীরিকভাবে দূরে থাকে, কিন্তু তাদের সম্পর্ক অটুট। আপনার-আমার পরিবারের অনেকে হয়তো সৌদি আরব, কুয়েতে বছরের পর বছর থাকেন। কই, তাদের নিয়ে তো আলোচনা হয় না। তাহলে আমাদের নিয়ে অহেতুক আলোচনা হয় কেন? অনেকে ধর্মের কথা বলে, ফিল্ম করি বলে নিকৃষ্ট বলে। খোঁজ নিয়ে দেখা যাবে, তার নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না, মানুষের হক মেরে খায়, ঠিকমতো নামাজও আদায় করে না। আল্লাহ আমাকে ছয়বার উমরা করার তৌফিক দিয়েছেন। তিনি কবুল না করলে আমার তো কোনো ক্ষমতাই ছিল না নবীর রওজায় গিয়ে ছয়বার হজ করার। কাজেই এসব গুজব-গুঞ্জন নিয়ে যারা আলোচনা করে, আমি তাদের টোকাই, নিকৃষ্ট বলেই মনে করি।

৩১ বছর পরেও মৌসুমীর কোন গুণে আপনি মুগ্ধ হন?

সে খুবই সফিস্টিকেটেড। ব্যক্তিত্ব অমায়িক। এ ছাড়া প্রচণ্ডভাবে সে পরিবারের প্রতি লয়াল। পরিবার ও সন্তানদের জন্য সে রাস্তার ফকির হয়ে গেলেও তার কোনো আফসোস নেই। আবার ওর কিছু বিষয় আছে, যা আমার ভালো লাগে না। যেমন, মৌসুমী মাঝেমধ্যে হিন্দি গানে রিলস ছাড়ে, এটা আমার ভালো লাগে না। এটা যে খারাপ, তা বলছি না। আবার আমার সবকিছুই ওর কাছে ভালো লাগে, তাও কিন্তু না।

১৯৯৬ সালের আজকের এই দিনে আপনাদের বিয়ে হয়েছিল। সেই দিনে ফিরে গেলে মৌসুমীকে কী বলতেন?

আই লাভ ইউ। রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব।

বর্তমান প্রজন্মের দম্পতিদের জন্য আপনার কোনো বার্তা আছে?

যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই, ছাড় দেওয়ার মানসিকতা নেই, তাদের সফল দম্পতি হওয়ার সম্ভাবনা নেই। স্বামী-স্ত্রীকে সবসময় সত্য বলতে হবে। তাহলে সম্পর্ক টিকবে, নইলে টিকে থাকার কোনো সুযোগ নেই।

Tags: ওমর সানীটিকটকনায়কনায়িকামৌসুমীলিড বিনোদনসম্পর্কসিনেমা
Previous Post

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

Next Post

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

Next Post
অন্তর্বর্তী সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

জাতীয় সংসদ ভবনের সামনে গ্রাফিতি আঁকার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT