চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমর সানী দিলেন শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 25, মে 2024
in বিনোদন
A A
ওমর সানী sunglasses পরা অবস্থায় ছবি, বাংলার সংবাদ ওমর সানী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা না করে সংগঠন নিয়ে মাতামাতি, পাল্টাপাল্টি অভিযোগ, অসংলগ্ন বাক্য বিনিময়, বয়কট, মামলা এসব কারণে এফডিসির শিল্পী সমিতি গেল পাঁচ বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গেল মাসের শিল্পী সমিতি নির্বাচনের পর সেক্রেটারি পদ নিয়েও তৈরী হয়েছে জটিলতা। বিষয়টি গড়িয়েছে আদালতে।

আর এসব বিষয় নিয়ে একের পর এক বিরক্তি প্রকাশ করছেন সিনিয়র শিল্পী থেকে এ প্রজন্মের অনেক তারকা। এফডিসিতে সংগঠন নিযে হামলা-মামলার বিষয়গুলো গোটা শিল্পী সমাজের জন্য সুখকর নয় বলেও মত দিয়েছেন কেউ কেউ।

সম্প্রতি এই প্রজন্মের নায়িকা বর্ষাও বিরক্তি প্রকাশ করে শিল্পী সমিতির কাজ নিয়েই প্রশ্ন তুলেন। মন্তব্যে বর্ষা বলেন, “শিল্পী সমিতি শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!”

এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রতারকা ওমর সানীও এবার এ নিয়ে মুখ খুললেন। তিনি আর শিল্পী সমিতির সদস্য হিসেবেই থাকতে চাইছেন না। শনিবার দুপুরে ফেসবুকে এ নিয়ে ওমর সানী লিখেন,“আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।”

কেন তিনি সদস্য থাকতে চাইছেন না, বিষয়টি পরিস্কার নয়। তবে ধারণা করা হচ্ছে শিল্পী সমিতির পদ পদবী নিয়ে সৃষ্ট জটিলতা এবং শিল্পীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের কারণেই বিরক্ত হয়ে সমিতির সদস্য পদ ছাড়তে চাইছেন ওমর সানী।

Tags: অভিনয়ওমর সানীমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতিসভাপতিসিনেমা
Previous Post

আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করে ইসরায়েলের রাফায় অভিযান

Next Post

মাদ্রাসার ছাত্র ও শিক্ষক নিয়ে গঠন হয় ‘শাহাদাত’: র‍‍্যাব

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, পুলিশ সুপার বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসার ছাত্র ও শিক্ষক নিয়ে গঠন হয় ‘শাহাদাত’: র‍‍্যাব

নাট্যকার রাজীব মণি দাস বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার রাজীব মণি দাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT