চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের জোড়া গোলে কোয়ার্টারের পথে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 29, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে ব্রাজিলকে অপ্রত্যাশিতভাবে রুখে দিয়েছিল কোস্টারিকা। দ্বিতীয়টিতে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সেলেসাওদের। কাজটা দারুণভাবে করল ডোরিভাল জুনিয়রের দল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে দুর্দান্ত ব্রাজিল বড় ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেছে টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়ন দলটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে শনিবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তুলেছে তারা। জোড়া গোল করে জয়ের নায়ক ভিনিসিয়াস। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকুয়েতা।

ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। ১৭টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, প্যারাগুয়ে ১৫টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি।

শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। সাত মিনিটের মধ্যে গোল হজম করতে বসেছিল। কর্নার থেকে থেকে উড়ে আসা বল জায়গায় পেয়ে শট নিয়েছিলেন আলেক্স আর্কে। দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার।

দুদলের আক্রমণ-প্রতি আক্রমণে আর মিসের মহড়ায় ৩১ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আন্দ্রেস কুবাসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি পাকুয়েতা।

পেনাল্টি মিসের চার মিনিটের মধ্যে এগিয়ে যায় ব্রাজিল। এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। পাকুয়েতার পাসে বক্সের ভেতর থেকে জোরাল শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। বিরতির আগে প্যারাগুয়ের জালে দ্বিতীয় গোলটি করেন স্যাভিও।

বিরতির আগে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। একটি করে হলুদ কার্ড দেখে দুদলই। উত্তেজনার পারদ রেখে যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। ৩-০তে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরতে ওমর আলদারেতে গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। ৬৩ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে ফের পেনাল্টি উপহার পায় ব্রাজিল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পাকুয়েতা। শেষে ৪-১তে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Tags: কোপা আমেরিকা ২০২৪প্যারাগুয়েব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
Previous Post

স্থিরচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র নান্দনিক উপস্থাপনা

Next Post

ভিভিআইপিদের জনসম্পৃক্ততা বিঘ্নিত না করে নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতির নির্দেশ

Next Post
রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিভিআইপিদের জনসম্পৃক্ততা বিঘ্নিত না করে নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি তেলের নল থেকে পানি পড়ছে, বাংলাদেশে বাজারের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে সমন্বয় হচ্ছে না জ্বালানি তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT