চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওমানকে বড় ব্যবধানে হারিয়ে ভারত-শ্রীলঙ্কায় বসা টি-টুয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে জিম্বাবুয়ে। দুদলেরই প্রথম ম্যাচ ছিল, ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে জিম্বাবুইয়ানরা। ম্যাচজয়ী ইনিংসে অপরাজিত থাকেন ব্রায়ান বেনেট। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্লেসিং মুজারবানি।

শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টজে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওমান মোটেও সুবিধা করতে পারেনি, ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১০৩ রান তোলে। জবাবে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে জিম্বাবুয়ে।

আগে ব্যাট করতে নামা ওমানের দুই ওপেনার রান পাননি। দুজনই আউট হয়েছেন ৫ রানে। তিন ও চারে নামা দুজন আউট হন শূন্য রানে। মিডল অর্ডারে কিছুটা রান আসে, শতরান পার হয় ওমানের।

সর্বোচ্চ ২৮ রান করেন বিনায়ক শুক্লা। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সুফিয়ান মেহমুদের থেকে। তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন নাদিম খান। ওমানের আর কোন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।

জিম্বাবুয়ের তিন পেসার রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারবানি এবং ব্রাড ইভানস ৩টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।

স্বল্পরানের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট ৪৮ রানে অপরাজিত থাকেন। ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হন ব্রেন্ডন টেলর। তাদিওয়ানসে মারুমানি ২১ রান করেন।

জিম্বাবুয়ের পড়া দুটি উইকেট নিয়েছেন সুফিয়ান মেহমুদ।

Tags: ওমানজিম্বাবুয়েটেলরবেনেটলিড স্পোর্টসশ্রীলঙ্কাসুফিয়ান
Previous Post

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

Next Post

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

Next Post

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT