চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির প্রতিবাদ: ভারতে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 29, মে 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নারী ও পুলিশ সদস্যরা যৌন হয়রানির প্রতিবাদে সংঘর্ষে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ক্রীড়াবিদদের যৌন নির্যাতনের অভিযোগে এক মাসেরও বেশি সময় চলা বিক্ষোভ কর্মসূচি থেকে অলিম্পিক পদকজয়ী দুই ভারতীয় কুস্তিগীরকে আটক করেছে দিল্লি পুলিশ।

আটক হওয়া সাক্ষী মালিক ২০১৬ সালে অলিম্পিকে কুস্তিতে পদকজয়ী প্রথম ভারতীয় নারী ক্রীড়াবিদ। তার সঙ্গে আটক হওয়া বজরং পুনিয়া টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী ভিনেশ ফোগাট এবং তার বোন সঙ্গীতাও আটক হয়েছেন।

রোববার দিল্লির নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচিতে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা নিরাপত্তা প্রতিবন্ধকের ওপর উঠে পড়েন এবং শতশত পুলিশ তাদের বাধা দিতে থাকে। এসবের মাঝেই পুনিয়া ও সাক্ষীকে পুলিশ আটক করে নিয়ে যাওয়া হয়।

সাক্ষীকে জোর করে পুলিশের বাসে তোলার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা খারাপ হচ্ছে। আমরা চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। তারা আমাদের জোর করে টেনে নিয়ে গেল এবং আটকে রাখল। আমাদের কোথায় নিয়ে যাওয়া হবে, সেটিও তারা বলছে না।’

পুলিশ যেন বিক্ষোভকারীদের ছেড়ে দেন এবং তারা যেন শান্তিপূর্ণভাবে যেতে পারেন, সেজন্য হাত জোড় করে অনুরোধ করেছিলেন ভিনেশ ফোগাট। এ সময় তিনি বলেন, ‘আমাদের লোকদের মিছিল করার অনুমতি দেয়া হচ্ছে না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় আটকের ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, বিক্ষোভরত কুস্তিগীররা নির্দেশ অনুসরণ করেননি। যারা নিরাপত্তা দেয়াল ভাঙার চেষ্টা করেছিলেন, তাদের আটক করা হয়েছে।

দিল্লির বিশেষ পুলিশ কমিশনার দেবেন্দ্র পাঠক গণমাধ্যমে বলেছেন, ‘তারা আইন ভঙ্গ করেছে। কী ধরনের নিয়ম লঙ্ঘিত হয়েছে, তা খুঁজে বের করে তারপর আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেবো।’

বিক্ষোভ কর্মসূচিতে থাকা কুস্তিগীররা নীল টারপলিনে তৈরি একটি তাবুর ভেতরে বসবাস করছিলেন। পুলিশ তাদের জিনিসপত্রসহ তাবু সরিয়ে নিয়েছে।

ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এবং অন্য অজ্ঞাত কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসা নিয়ে ঘটনার সূত্রপাত। কমনওয়েলথ গেমসে দুবার এবং এশিয়ান গেমসে একবার স্বর্ণপদক জেতা নারী কুস্তিগীর ভিনেশ ফোগাট তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সামনে আনার পর তোলপাড় শুরু হয়।

কুস্তিগীররা ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি করছেন। ব্রিজভূষণকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। যৌন হয়রানির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। একইসঙ্গে ফেডারেশন সভাপতি তার বিরুদ্ধে চলা বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত বলেছেন।

Tags: অলিম্পিকআটককুস্তিকুস্তিগীরদিল্লিপুনিয়াব্রিজ ভূষণ শরণ সিংভারতভিনেশ ফোগাটমালিকলিড স্পোর্টস
Previous Post

বিশ্ব শান্তি-নিরাপত্তায় বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম: প্রধানমন্ত্রী

Next Post

প্রথমবারের মতো বেসামরিক নাগরিককে মহাকাশে পাঠাচ্ছে চীন

Next Post
চীন মহাকাশে মহাকাশযান ও পৃথিবীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো বেসামরিক নাগরিককে মহাকাশে পাঠাচ্ছে চীন

দর্শকদের মন জয় করে 'কাগজের বউ' নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে দর্শকের মনে দাগ কাটবে ‘কাগজের বউ’: ডি এ তায়েব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT