চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে অলিম্পিক আয়োজক হওয়ার পথে শঙ্কায় ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়ন গড়িয়েছে বহুদূর। ক্রিকেট থেকে এখন সেটি চলে গেছে অলিম্পিকের দোরগোড়ায়। আইসিসি বাংলাদেশের আবেদন মেনে না নিলেও, অলিম্পিক কমিটি ইতিমধ্যেই বাংলাদেশের কথা ভাবতে শুরু করেছে। সম্পর্কের উন্নতি না হলে আয়োজক হওয়ার দৌড় থেকে কাটা যেতে পারে ভারতের নাম।

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য বিড করছে ভারত। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে ভারতে আসন্ন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। অলিম্পিক কমিটির কাছে এ বিষয়গুলো কঠোর। রাজনৈতিক সমস্যা কিংবা নিরাপত্তাজনিত কারণে আয়োজনের জন্য বিড করা দেশে কোন রাষ্ট্র যেতে না পারলে বা অস্বীকৃতি জানালে অলিম্পিক আয়োজনের জন্য সে দেশ আর বিড করতে পারবে না।

আহমেদাবাদে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চেয়েছিল ভারত। ইতিমধ্যে গেল মাসে ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে নিশ্চিত করা হয় দিল্লিকে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাজনীতির হস্তক্ষেপ একদমই প্রশ্রয় দেয় না, যেখানে আইসিসি তুলনামূলকভাবে বেশ ছাড় দেয়।। আইওসির একটি সূত্র ইংলিশ গণমাধ্যমে বলেছে, যদি ভারতের কারণে অন্য দেশগুলো অলিম্পিক বয়কট করে, এরকম আশঙ্কা থাকে, তাহলে ভারতকে কখনোই অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেয়া হবে না।।

অলিম্পিক সনদে বলা আছে, ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে হবে। তাদের নিজস্ব নিয়মকানুন এবং শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, বাইরের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। আইওসির ৫০.২ ধারায় বলা আছে, অলিম্পিক গেমস চলাকালীন কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতামত প্রকাশ করা যাবে না।

জাকার্তায় বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের জন্য ইসরায়েলি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। সে সময় আইওসির শূন্য-সহনশীলতার নীতি, ইন্দোনেশিয়াকে ভবিষ্যতের অলিম্পিক ইভেন্ট আয়োজনের থেকে স্থগিত করেছিল। বাধায় পড়ার আগে ইন্দোনেশিয়া ২০৩৬ সালের আয়োজক দৌড়েও ছিল।

আইওসি গণমাধমটিকে আরও জানায়, বিশ্বাসযোগ্য অলিম্পিক আয়োজক হিসেবে বিবেচিত হতে হলে ভারতকে পাকিস্তান ও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করার জোরালো লক্ষণ দেখাতে হবে। অন্যথায় তারা আয়োজনের সুযোগ হারাবে। অলিম্পিক আয়োজনের জন্য ভারতের পাশাপাশি বিড করেছে কাতার।

Tags: অলিম্পিকআইওসিআইসিসিপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

Next Post

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

Next Post
ছবি: সংগৃহীত

'অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে'

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT