চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফজয়ী ফুটবলাররা দাবি পূরণে বন্ধ রেখেছিলেন অনুশীলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 03, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমালয়ের দেশ নেপালে গত বছর লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে মেয়েদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দেশকে সাফল্য এনে দেয়া ফুটবল কন্যারা বাফুফের কাছে নিজেদের কয়েকটি দাবি তুলে ধরেছিল। একপর্যায়ে দাবি আদায়ের অংশ হিসেবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা অনুশীলনও বন্ধ করে দিয়েছিল।

আর্থিক সংকটে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে না পারা ইস্যুতে সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানেই বিস্ময়কর এমন তথ্যই দিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি সভাপতি কাজী সালাউদ্দিন।

‘ফুটবলাররা আমার কাছে বলেছিল এখন তাদের যা বেতন তার পাঁচ গুণ বাড়াতে হবে। প্রয়োজনীয় সামগ্রী, ম্যাচ ফি আর বোনাস দিতে বলেছে। ভালো খাবারের ব্যবস্থা করতে বলেছে। পাঁচ গুণ বেতন বাড়ানোর দাবি ছাড়া সবগুলো যুক্তিসঙ্গত। আমি নিজেই দেখেছি ভালো মানের খাবার পাচ্ছে না।’

‘খাবারে বছরে এক কোটি টাকার বেশি লাগে। এটা আমাদের পক্ষে বহন করা সম্ভব ছিল না। আমি মেয়েদের বলেছিলাম দ্বিগুণ বেতন দেবো। ফুটবলাররা অনুশীলন বন্ধ করে দেয়। তারা মোটেও সঠিক মানসিকতার ভেতর ছিল না। আমি বললাম তোমরা অনুশীলন শুরু কর। এরপর তারা শুরু করেছে।’

অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে য়োজনীয় অর্থ জোগাড় করতে না পারার কারণ হিসেবে গণমাধ্যমের সুনাম ক্ষুণ্ণ করাকে দায়ী করেও সংবাদ সম্মেলনে কথা বলেন কাজী সালাউদ্দিন। একইসঙ্গে জাতীয় দলের মেয়েদের অনুশীলন বন্ধের পেছনেও তিনি একই কারণ দাঁড় করান।

‘অনুশীলন বন্ধ করেছে এর জন্য আপনারা দায়ী। তারা সাহস পেয়ে গেছে। এটা আমাদের কষ্ট দিয়েছে। তারা চ্যাম্পিয়ন হলে প্রধানমন্ত্রী তাদের ডেকে পাঠায়, খাওয়া- দাওয়া করায়, সরাসরি টাকা দিয়ে দেন।’

Tags: অলিম্পিক বাছাই-২০২৪এএফসিবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টসসালাউদ্দিন
Previous Post

রাষ্ট্র এবং মূল চেতনার বেদীমূলে যেন আঘাত না লাগে: তথ্যমন্ত্রী

Next Post

বিসিবি সভাপতিকে খোঁচা দিয়ে যা বললেন সালাউদ্দিন

Next Post
সালাউদ্দিন ও বিসিবি সভাপতির বৈঠক, বাংলাদেশ ক্রিকেট আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতিকে খোঁচা দিয়ে যা বললেন সালাউদ্দিন

ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের সংঘর্ষ, একজন লাল কার্ড দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সমর্থনে মুখ খুললেন লিওঁ’র তাগলিয়াফিকো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT