চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মো ফারাহ নই, আমি ‘হুসেইন আবদি কাহিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 12, জুলাই 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অলিম্পিকের জন্য প্রস্তুত বাংলাদেশি অ্যাথলেট ফারাহ, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁকবদলের জীবনে এখন একটা পরিচয় আছে মো ফারাহর। অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে সফল ব্রিটিশ ট্র্যাক অ্যাথলেট, জিতেছেন চার চারটি স্বর্ণপদক। জীবনের ৩৯ বছরে এসে চমকে দেয়া এক সত্য সামনে আনলেন এ কিংবদন্তি। জানালেন, তিনি আসলে হুসেইন আবদি কাহিন। পাচারের শিকার হয়ে আফ্রিকা থেকে পাড়ি জমিয়েছিলেন ব্রিটেনে।

বিবিসি টিভির ডকুমেন্টারি ‘দ্য রিয়েল মো ফারাহ’ অনুষ্ঠানে নিজের আড়ালের সবটা বলেছেন ব্রিটিশ অ্যাথলেট। ক্ষণে ক্ষণে বদলে যাওয়া জীবনের তিক্ত কিছু সত্যও সামনে এনেছেন। পরিবারের কাছে যাওয়ার জন্য মেনে নিয়েছিলেন অন্যের বাসায় কাজ করাটাও। এতদিন পর কেনো সেসব নিয়ে বলছেন, সেটিও জানিয়েছেন।

‘সত্যি হল আমি এমন নই যা আপনি মনে করছেন। অধিকাংশ লোক আমাকে মো ফারাহ নামে চেনে, কিন্তু এটি আমার নাম নয় বা এটি বাস্তবতা নয়।’

ফারাহ অর্থাৎ হুসেইন আবদি আগে পরিচয়ে বলতেন, তিনি সোমালিয়া থেকে শরণার্থী হয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। ডকুমেন্টারিতে জানিয়েছেন ভিন্ন পরিচয়। তার বাবা-মা শরণার্থী হওয়া তো দূরের কথা, কখনও ব্রিটেনেই আসেননি। ফারাহর বয়স যখন চার বছর, তখন তার বাবা সোমালিয়ার অস্থিরতায় নিহত হন। সেসময় নির্বাসিত হয়ে মা এবং দুই ভাইকে নিয়ে সোমালিল্যান্ডের বিচ্ছিন্ন রাজ্যে চলে যান তিনি।

অলিম্পিকের স্বর্ণজয়ী তারকাকে ৯ বছর বয়সে পূর্ব আফ্রিকা থেকে নিয়ে আসেন অজ্ঞাত এক নারী। আত্মীয়দের সঙ্গে দেখা করানোর আশ্বাস দিয়ে বিমানে উঠিয়েছিলেন। তখনই হুসেইন আবদির নাম পাল্টে মোহাম্মদ ফারাহ নামকরণ করা হয়। ওই পাচারকারী নারীর কাছে তখন মোহাম্মদ ফারাহ নামের ভুয়া একটি ভ্রমণ নথিও ছিল।

ব্রিটেনে আসার পর ফারাহকে ‘খাবারের লোভে’ বাসার কাজ এবং বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব পালনে বাধ্য করা হয়। তখন ফারাহকে বলা হতো, ‘যদি তোমার পরিবারের সঙ্গে দেখা করতে চাও, তাহলে কিচ্ছু বলো না। সেসময় প্রায়ই নিজেকে বাথরুমে আটকে রেখে কাঁদতাম।’

জীবনের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করে ফারাহ পেরিয়ে এসেছেন অনেকটা পথ। ব্রিটিশদের হয়ে জিতেছেন স্বর্ণ। ছেলেমেয়েদের দ্বারা প্রভাবিত হয়ে এতদিন পর সামনে এনেছেন রূঢ় সেসব বাস্তবতার গল্প। সব ছেড়েছুঁড়ে আবার উঠে দৌড়ানোর লক্ষ্যে নিজের সব কথা সামনে এনে হালকা হয়েছেন, এমনই বলেছেন হুসেইন আবদি তথা মোহাম্মদ ফারাহ।

Tags: অলিম্পিক গেমসব্রিটেনযুক্তরাজ্যলিড স্পোর্টসসোমালিয়া
Previous Post

ইউএস ওপেনে খেলা নিয়ে শঙ্কায় জোকোভিচ

Next Post

৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দখলে সংকুচিত চাঁদপুরের ডাকাতিয়া নদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT