চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলমোর নিবন্ধন ঘিরে মুখোমুখি অবস্থানে বার্সা-লা লিগা কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
FC Barcelona player smiling during a match or training session. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোর স্থায়ী নিবন্ধন করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার আর্থিক অবস্থা। ২৬ বর্ষী তারকাকে নিবন্ধন করাতে লা লিগার আর্থিক নিয়ম পূরণে সক্ষম হয়নি বার্সা। যা নিয়ে ক্লাব ও লা লিগা কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে, দিয়েছে বিবৃতি

লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, লিগের দ্বিতীয়ার্ধের সময়টাতে ওলমোকে নাও পেতে পারে বার্সেলোনা। কারণ মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়ার পরও তাকে নিবন্ধন করার মতো অবস্থায় নেই কাতালুনিয়ান ক্লাবটি। সময়সীমা পার হয়ে গেলেও নিবন্ধন করার জন্য পর্যাপ্ত কোনো নিশ্চয়তা দিতে পারেনি।

লিগের এমন বক্তব্যের পর বার্সেলোনা ওলমো ও ভিক্টরের বিষয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি বার্সেলোনা জানাচ্ছে যে, তারা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) দানি ওলমো এবং পাউ ভিক্টরের জন্য একটি নতুন নিবন্ধনের আবেদন করেছে। তাদের তালিকাভুক্ত করার জন্য ক্লাব কোনো গভর্নিং বডির কাছে অনুরোধ বা কারও থেকে স্থগিতাদেশ পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

বার্সেলোনার পর লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে অবস্থান স্পষ্ট করেছে এভাবে, ‘লা লিগা জানাচ্ছে যে, আজ, ৩১ ডিসেম্বর পর্যন্ত, এফসি বার্সেলোনা এমন কোনো বিকল্প উপস্থাপন করেনি যা লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিধিমালা মেনে আগামী ২ জানুয়ারি থেকে যেকোনো খেলোয়াড়কে নিবন্ধন করার অনুমতি দেবে।’

গত আগস্টে স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার দানি ওলমোকে বড় অর্থ খরচ করে দলে টানে বার্সেলোনা। জার্মান ক্লাব আরবি লেইপজিগ থেকে ছোটবেলার ক্লাবে আসেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলেও অর্থের অভাবে ওলমোকে স্থায়ী নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি।

Tags: আরএফইএফওলমোবার্সেলোনাভিক্টরলিড স্পোর্টসলেইপজিগস্পেন
Previous Post

বার্লিনে ছুরি নিয়ে আক্রমণ, গ্রেপ্তার এক

Next Post

পুরনো বছরকে বিদায় জানিয়ে রাজধানীবাসীর ইংরেজি বর্ষবরণ

Next Post
নতুন বছর উদযাপন fireworks, রাজধানীর আকাশে রঙিন আতশবাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো বছরকে বিদায় জানিয়ে রাজধানীবাসীর ইংরেজি বর্ষবরণ

প্রধান উপদেষ্টার ভাষণে বাণিজ্য মেলার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য মেলা উদ্বোধন করে ব্যবসায়ী-উদ্যোক্তাদের যে বার্তা প্রধান উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT